gut issues

বদহজম, গ্যাস, ঢেকুর নয়, শরীরের ৭টি উপসর্গ দেখেই বুঝতে পারবেন পেটের অবস্থা ভাল নেই

পেটের গোলমাল হলেও অনেকে বুঝতে পারেন না। পেটের গোলমাল মানেই যে পেটখারাপ হবে, বিষয়টি মোটেও তা নয়। জেনে নিন, কোন কোন উপসর্গ তা জানান দেয় যে, পেটের স্বাস্থ্য ভাল নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:২০
পেট ভাল থাকলেই সুস্থ থাকবে শরীর।

পেট ভাল থাকলেই সুস্থ থাকবে শরীর। ছবি: সংগৃহীত।

পেটের সমস্যা হলে তার প্রভাব পড়ে চোখে-মুখে। হজমে গোলমাল হলেই দেখা দেয় নানা রকম অসুখ। হার্ট থেকে শুরু করে কিডনি, এমনকি, থাইরয়েড, ডায়াবিটিস, ফ্যাটি লিভারের মতো অসুখও নিয়ন্ত্রণে থাকে পেটের স্বাস্থ্য ভাল থাকলে। আবার পেট ঠিক থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। অথচ পেটের গোলমাল হলেও অনেকে বুঝতে পারেন না। পেটের গোলমাল মানেই যে পেটখারাপ হবে, বিষয়টি মোটেও তা নয়। জেনে নিন, কোন কোন উপসর্গ তা জানান দেয় যে, পেটের স্বাস্থ্য ভাল নেই।

Advertisement

১) হঠাৎ করে গ্যাস, অ্যাসিডিটি, চোঁয়া ঢেকুরের মতো সমস্যা শুরু হলে বুঝবেন পেটের ভিতরের উপকারী ব্যাক্টেরিয়াগুলির ভারসাম্য বিগড়েছে।

২) পর্যাপ্ত ঘুমোনোর পরেও সারা দিন ক্লান্তি পিছু না ছাড়লে, তা-ও হতে পারে পেটের সমস্যার লক্ষণ।

৩) অন্ত্রে কোনও রকম প্রদাহ তৈরি হলে তার প্রভাব পড়ে মেজাজের উপরেও। পেট ভাল না থাকলে মস্তিষ্কে সেই সঙ্কেত পৌঁছে যায়, ফলে মনমেজাজেও তার প্রভাব পড়ে।

৪) পেটের প্রদাহজনিত সমস্যা থেকে ঘুমের চক্রেও ব্যাঘাত ঘটতে পারে। তাই অনিদ্রার সমস্যার নেপথ্যে পেটের রোগকেও দায়ী করা যেতে পারে।

৫) পেটের উপকারী ব্যাক্টেরিয়াগুলির ভারসাম্য নষ্ট হলে ত্বকে তার প্রভাব লক্ষ করা যায়। ব্রণ, এগজ়িমা, সোরিয়োসিসের মতো রোগের নেপথ্যেও অনেক সময় পেটের সমস্যাই মূল কারণ হয়।

৬) মলের বর্ণ, গন্ধও কিন্তু অসুখের ইঙ্গিতবাহী। সে দিকেও নজর দেওয়া প্রয়োজন।

৭) পেট ভাল না থাকলে যে সব খাবার আগে খেলে সমস্যা হত না, তাতেও সমস্যা শুরু হয়। পেটের স্বাস্থ্য ঠিক না থাকলে ‘ফুড সেনসিটিভিটি’ বেড়ে যায়।

Advertisement
আরও পড়ুন