Side-effects of Dudh-soda

‘ধুরন্ধর’-এর পর প্রচারের আলোয় এসেছে দুধ-সোডা! এই পানীয় কি আদৌ স্বাস্থ্যকর? কারা খাবেন না?

দুধ আর সোডার মিশ্রণে তৈরি এই পানীয় তৈরির সময় কখনও সাদা নরম পানীয় কখনও আবার কালো নরম পানীয় ব্যবহার করা হয়। গরমাগরম দুধের সঙ্গে ঠান্ডা সোডাযুক্ত পানীয় আর অনেকখানি চিনির মিশেলে তৈরি এই শরবত এখন তরুণ-তরুণীরা বেশ উপভোগ করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৬
দুধ-সোডা কতটা স্বাস্থ্যকর?

দুধ-সোডা কতটা স্বাস্থ্যকর? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবিতে আলম চরিত্রটিকে যেমন মানুষ পছন্দ করেছেন, তেমনই তার তৈরি করা দুধ-সোডাও কিন্তু বেশ জনপ্রিয় এখন। গৌরব গেরা শরবত বিক্রেতা মোহাম্মদ আলমের ছদ্মবেশে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন ছবিতে। তাঁর একটি সংলাপ, “ডার্লিং ডার্লিং দিল কিঁউ তোড়া, পিলো পিলো আলম সোডা’’ এতটাই ভাইরাল হয়েছে যে, এই গরমে তৃষ্ণা নিবারণের জন্য মানুষ লস্যি, ঘোল ছেড়ে দুধ-সোডার খোঁজ করছেন।

Advertisement

দুধ আর সোডার মিশ্রণে তৈরি এই পানীয় তৈরির সময় কখনও সাদা নরম পানীয় কখনও আবার কালো নরম পানীয় ব্যবহার করা হয়। গরমাগরম দুধের সঙ্গে ঠান্ডা সোডাযুক্ত পানীয় আর অনেকখানি চিনির মিশেলে তৈরি এই শরবত এখন তরুণ-তরুণীরা বেশ উপভোগ করছেন। তবে কতটা স্বাস্থ্যকর এই পানীয়? পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দুধ আর সোডার মিশ্রণ কখনওই স্বাস্থ্যকর হতে পারে না, এই ধরনের পানীয় না খাওয়াই ভাল।’’

দুধ, সোডা আর চিনি একটি পানীয়ের মাধ্যমে একসঙ্গে পেটে গেলে হজমের সমস্যা হতে পারে। এই পানীয়ের কারণে পেট ফাঁপা, গ্যাস, বমি বমি ভাব বা অ্যাসিডিটি হতে পারে। সোডায় থাকা চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিয়মিত দুধ সোডা খেলে তা ওজন বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যারও কারণ হতে পারে।

দুধ সোডার মিশ্রণ পেটের জন্য মোটেও ভাল নয়।

দুধ সোডার মিশ্রণ পেটের জন্য মোটেও ভাল নয়। ছবি: সংগৃহীত।

এই পানীয় খাওয়া যদি রোজের অভ্যাসে পরিণত হয়, তা হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ইনসুলিন রেজি়স্ট্যান্সকে বাড়িয়ে দেবে। এর পাশাপাশি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং স্থূলতা ও ফ্যাটি লিভারের মতো রোগের ঝুঁকিও বাড়াতে পারে। নিয়মিত খেলে ওজন বৃদ্ধি হওয়া খুবই স্বাভাবিক। এই পানীয়ে থাকা অতিরিক্ত চিনি টাইপ ২ ডায়াবিটিস এবং মেটাবলিক সিনড্রোমের ঝুঁকিও বাড়াতে পারে।

কারা একেবারেই খাবেন না?

১) যাঁদের হজমজনিত সমস্যা আছে।

২) ডায়াবিটিস আছে।

৩) ওবেসিটির সমস্যা আছে।

Advertisement
আরও পড়ুন