dates for diabetic patient

ডায়াবেটিকেরাও কি খেজুর খেতে পারেন? সেক্ষেত্রে কতটা খাবেন আর কী ভাবেই বা খাবেন?

এটি চিনি বা অন্যান্য মিষ্টির তুলনায় রক্তে শর্করা খুব দ্রুত বৃদ্ধি করে না। তবে এতে প্রচুর প্রাকৃতিক চিনি ও ক্যালরি থাকে, তাই নিয়ম মেনে চলা জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২১:০২

ছবি: সংগৃহীত।

ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই দ্বিধা থাকে। উত্তর হল— ডায়াবেটিক রোগীরাও খেজুর খেতে পারেন, তবে তার আগে কিছু বিষয় বিচার করা প্রয়োজন। আর দরকার কিছু পরিকল্পনারও।

Advertisement

খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স কম (সাধারণত ৪৪ থেকে ৫৩-এর মধ্যে), যার মানে হলো এটি চিনি বা অন্যান্য মিষ্টির তুলনায় রক্তে শর্করা খুব দ্রুত বৃদ্ধি করে না। তবে এতে প্রচুর প্রাকৃতিক চিনি ও ক্যালরি থাকে, তাই নিয়ম মেনে চলা জরুরি।

কীভাবে এবং কতটা খাবেন?

ডায়াবেটিক রোগীদের খেজুর খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত:

পরিমাণ নিয়ন্ত্রণ: দিনে ১টি বা বড়জোর ২টি মাঝারি সাইজের খেজুর খাওয়া নিরাপদ। এর বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

প্রোটিন বা ফ্যাটের সঙ্গে শিয়ে খান: শুধু খালি পেটে খেজুর না খেয়ে একমুঠো বাদাম (যেমন কাঠবাদাম বা আখরোট) বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। বাদামের ফ্যাট ও প্রোটিন খেজুরের শর্করা শোষণের গতি কমিয়ে দেয়, ফলে রক্তে সুগার হঠাৎ বেড়ে যায় না।

শুকনো বনাম তাজা খেজুর: প্রক্রিয়াজাত বা রসে ভেজানো খেজুর এড়িয়ে চলুন। সাধারণ শুকনো বা প্রাকৃতিকভাবে পাকা খেজুর বেছে নিন।

সময়ের গুরুত্ব: বিকেলের জলখাবার বা শরীরচর্চা করার আগে খেজুর খাওয়া ভালো। এতে শরীর শক্তি পায় এবং সুগার ব্যালেন্স থাকে। রাতে ঘুমানোর আগে বা ভারী খাবারের ঠিক পরেই খেজুর না খাওয়াই ভালো।

কেন খেজুর উপকারী হতে পারে?

পরিমিত পরিমাণে খেলে খেজুর ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর না হয়ে বরং উপকারী হতে পারে। কারণ, খেজুর ফাইবারে ভরপুর। সেই ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে এবং রক্তে চিনি মেশার গতি কমায়। এছাড়া এতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে।

কিছু জরুরি সতর্কতা

যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে বা এইচবিএওয়ানসি খুব বেশি হয়, তবে ডায়েটে খেজুর যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

যদি কার্বোহাইড্রেট কাউন্টিং অনুসরণ করেন, তবে মনে রাখবেন একটি খেজুরে প্রায় ১৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। সেই অনুযায়ী দিনের অন্য খাবারের শর্করা কমিয়ে সমন্বয় করুন।

Advertisement
আরও পড়ুন