Anti Bloating Food

অল্প খেয়েই পেট ভার? তালিকায় থাক ৩ ফল! ফাইবার, উৎসেচকের গুণে বাড়বে হজম ক্ষমতা

বদহজম, পেটফাঁপার সমস্যা হতে পারে যে কোনও সময়ে। বেশি তেল-মশলাদার খাবারে এমন সমস্যা বাড়ে। তালিকায় রাখুন তিন ফল। ফলের গুণেই হজমশক্তি বাড়বে। কমবে পেটফাঁপার সমস্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২০:১৬
ফলের গুণেই বাড়বে হজমশক্তি, পেট হবে হালকা।

ফলের গুণেই বাড়বে হজমশক্তি, পেট হবে হালকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খাওয়াদাওয়ার গোলমাল হলে পেট ভার হয়ই। প্রচণ্ড গরমেও হজমের সমস্যা হয়। একের পর এক খাবার খাওয়ার জন্যও সমস্যা হতে পারে। পেটের সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছোলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার অবশ্যই। তবে যদি মনে হয় সাধারণ হজমের সমস্যা হচ্ছে , দিন কয়েক ডায়েট বদলেও দেখতে পারেন। তেল-মশলাহীন হালকা সিদ্ধ খাবার, পরিমিত আহারে অনেক সময়ই এমন সমস্যার সমাধান হয়। তালিকায় রাখুন ফলও। বিভিন্ন ফলে থাকা ফাইবার, হজমকারক উৎসেচক পেট ফাঁপার সমস্যা কমাতে পারে। কোন ফলগুলি খেলে উপকার মিলবে বেশি?

Advertisement

আনারস: আনারসে রয়েছে ব্রোমেলিন নামে উৎসেচক যা প্রোটিন পরিপাকে সহায়ক।সাধারণত প্রোটিন জাতীয় খাবার সহজে হজম হতে চায় না। আনারসে থাকা উৎসেচকটি প্রোটিন ভাঙতে সাহায্য করে। খাওয়ার খানিক পরে কয়েক টুকরো আনারস খেলে তাই খাবার হয় সহজে। তা ছাড়া ব্রোমেলিন প্রদাহনাশক উপাদান। অন্ত্রের প্রদাহ কমিয়ে শরীরে স্বস্তি ফেরাতে সাহায্য করে।

কিউয়ি: কিউয়িতে থাকে অ্যাসিটিনডিন নামক উৎসেচক যা প্রোটিন হজমে সাহায্য করে। তা ছাড়া যে কোনও ফলেই থাকে ফাইবার। ফাইবারও পেট ভাল রাখতে সহায়ক। কোষ্ঠ পরিষ্কার হয় এতে। তা ছাড়া কিউয়িতে থাকা প্রিবায়োটিক অন্ত্রে থাকা উপকারী ব্যাক্টেরিয়ার খাদ্য। ঠিকমতো খাবার পেলে উপকারী ব্যাক্টেরিয়া আরও শক্তিশালী হয়ে ওঠে, ফলে হজম প্রক্রিয়ায় সুবিধা হয়।

পেঁপে: পেঁপেতে রয়েছে ফাইবার এবং প্যাপাইন নামক উৎসেচক যা পরিপাক ক্রিয়ার সাহায্য করে। প্যাপাইন খাবার হজম করাতে সাহায্য করে। তা ছাড়াও এতে রয়েছে একাধিক ভিটামিন এবং খনিজ। ফাইবার থাকার কারণে পেট পরিষ্কারে সাহায্য করে পেঁপে। নিয়ম করে রোজ কয়েক টুকরো পেঁপে খেলে হজম, পেট ফাঁপার মতো সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement
আরও পড়ুন