Vitamin Deficiency

ডায়েট ছাড়াও আরও একটি কারণে শরীরে কমছে ভিটামিন বি১২! ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সতর্ক হোন

স্নায়ুতন্ত্রকে সামলে রাখার ব্যাপারে ভিটামিন বি১২-এর ভূমিকা গুরুত্বপূর্ণ, তা মানেন চিকিৎসকেরা। কেবলমাত্র খাদ্যাভ্যাসের কারণেই নয়, আরও একটি কারণে শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা কমতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:১০
কী কারণে কমছে শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা?

কী কারণে কমছে শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা? ছবি: সংগৃহীত।

ডায়েট করে কেবল ওজন কমালেই চলবে না, রোজের ডায়েটের মাধ্যমে শরীরে সব রকম পুষ্টিগুণ যাচ্ছে কি না, তাও নজরে রাখা জরুরি। চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি ভারতীয়দের মধ্যে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

স্নায়ুতন্ত্রকে সামলে রাখার ব্যাপারে ভিটামিন বি১২-এর ভূমিকা গুরুত্বপূর্ণ, তা মানেন চিকিৎসকেরা। বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপের কারণে যখন শরীরে স্নায়ুজনিত নানারকম ব্যথা দেখা দিতে শুরু করে, তখন ভিটামিন বি১২ খাওয়ার পরামর্শও দেওয়া হয় চিকিৎসকদের তরফে। এ ছা়ড়াও ভিটামিন বি১২ লোহিত রক্তকণিকার উৎপাদনেও সাহয্য করে, যা রক্তে হিমগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে। দূরে রাখে সংক্রমণ এবং ব্যাক্টেরিয়াকে। তাই রোজের খাবারে ভিটামিন বি১২ থাকা জরুরি।

শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা কমে গেলে শরীর পর্যাপ্ত পরিমাণে নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না। এর ফলে ব্যক্তির মধ্যে ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে ত্বক এবং শ্বাসকষ্ট দেখা দেয়। বিষয়টি কেববল অ্যানিমিয়াতেই সীমিত থাকে না, স্নায়ুর উপরেও মারাত্মক প্রভাব ফেলে। ডিমেনশিয়ার মতো রোগেরও কারণ হতে পারে, সামান্য এই ভিটামিনের ঘাটতি।

ভিটামিন বি ১২ মূলত পাওয়া যায় প্রাণীজ প্রোটিন থেকে। মাংসের মেটে, নোনতা জলের মাছ, পাঁঠার মাংস, ডিম, তৈলাক্ত মাছে ভিটামিন বি১২ মজুত থাকে। কিন্তু যাঁরা মাছ-মাংস খান না বা যাঁরা নিরামিষাশী তাঁরা কোথা থেকে ভিটামিন বি১২ পাবেন। চিকিৎসকেরা বলছেন, দুধ, চিজ়, দই, পনির থেকে সামান্য মাত্রায় ভিটামিন বি ১২ পাওয়া যায় বটে, তবে অনেক সময়ই সাপ্লিমেন্টের প্রয়োজন হয়।

কেবল ডায়েটের ভুলেই নয়, বয়সের সঙ্গে সঙ্গে কিংবা মদ্যপানের কারণেও শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হতে পারে।

Advertisement
আরও পড়ুন