Daisy Shah Morning Routine

চারটি মশলা দিয়ে সকাল শুরু ডেইজ়ির, তারুণ্য ধরে রাখার জন্য বিশেষ টোটকা ৪১-এর নায়িকার

নিজের স্বাস্থ্যরক্ষায় বিশেষ এক অভ্যাস রয়েছে ডেইজ়ির। খালি পেটে এক গ্লাস পানীয় পান করেন তিনি। কী কী দিয়ে বানাতে হয় সেটি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:৫১
কোন পানীয় পান করেন ডেইজ়ি?

কোন পানীয় পান করেন ডেইজ়ি? ছবি: সংগৃহীত।

তারকাদের যাপনের প্রতি আকর্ষণ থাকে জনসাধারণের। তাঁরা কী খান, কী মাখেন, কত ক্ষণ ঘুমোন ইত্যাদি অনুসরণ করার তাগিদ দেখতে পাওয়া যায়। কী ভাবে তাঁরা নিজেদের ফিটনেস ও রূপ বজায় রাখেন, তা নিয়েও কৌতূহলের শেষ নেই। সম্প্রতি বলি অভিনেত্রী ডেইজ়ি শাহের একটি ঘরোয়া টোটকা মনে ধরেছে অনুরাগীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের সকালের রুটিন সম্পর্কে জানালেন ডেইজ়ি। সমাজমাধ্যমে ঘুরছে তারই ঝলক।

Advertisement

নিজের স্বাস্থ্যরক্ষায় বিশেষ এক অভ্যাস রয়েছে ডেইজ়ির। খালি পেটে এক গ্লাস পানীয় পান করেন তিনি। কী কী দিয়ে বানাতে হয় সেটি? মৌরি, মেথি, জোয়ান এবং জিরে খেয়েই শুরু হয় ডেইজ়ির সকাল। চারটি মশলা রাতে জলে ভিজিয়ে রাখেন অভিনেত্রী। সকালে উঠে সেই জল ভাল করে ফুটিয়ে নেন। ফুটতে ফুটতে জল অর্ধেক হয়ে এলে তার পর পান করেন ডেইজ়ি।

সকালে উঠে কী খান ডেইজ়ি?

সকালে উঠে কী খান ডেইজ়ি? ছবি: সংগৃহীত

এই চারটি মশলাই অন্ত্রের জন্য খুব উপকারী। আর অন্ত্র ভাল থাকলে ত্বক, চুল, হজমক্ষমতা সব ভাল থাকে। কী কী উপকারিতা রয়েছে এই মশলার?

মৌরি: পাচনতন্ত্রের যে কোনও অস্বস্তি হ্রাস করতে পারে মৌরি। পেটফাঁপা হোক বা বমি ভাব ও গ্যাসের মতো সমস্যায় ভুগলে এই মশলার উপর ভরসা রাখা যায়। খাওয়ার পর মৌরি কেবল মুখশুদ্ধি হিসেবে কাজ করে না, এই মশলার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং প্রদাহনাশী বৈশিষ্ট্য খাবার হজমে সাহায্য করে। তার ফলে অন্ত্র ভাল থাকে এবং সামগ্রিক ভাবে ত্বক ও চুলেরও স্বাস্থ্যরক্ষা হয়।

মৌরির জল।

মৌরির জল। ছবি: সংগৃহীত

মেথি: অন্ত্রের স্বাস্থ্যরক্ষায় সকালে খালি পেটে ভেজানো মেথি বা মেথির জল খাওয়া উচিত। এতে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কমে। তা ছাড়াও মেথির দানা বা পাতা চুল ও ত্বক ভাল রাখতে পারে।

জোয়ান: পাচনতন্ত্রের সমস্যা থেকে মুক্তি দিতে পারে জোয়ানও। এতে থাকা থাইমল নামক উপাদান পেটের অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে হজমক্ষমতা বাড়ায়। জোয়ানের ফাইবার ও এনজ়াইম গ্যাস দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ ব্রণ নিরাময়ের জন্য খুব উপকারী। সামগ্রিক ভাবে অন্ত্রকে ভাল রাখার ফল হিসাবে ত্বক ও চুলও ভাল থাকে এই মশলার গুণে।

জোয়ান মিশিয়ে জল খান।

জোয়ান মিশিয়ে জল খান। ছবি: সংগৃহীত

জিরে: প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে জিরে। অর্থাৎ, শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দেয়। পাশাপাশি, এতে থাকা খনিজ পদার্থ ত্বক উজ্জ্বল ও ব্রণমুক্ত রাখে। অন্ত্রের হজমে সাহায্যকারী উৎসেচকগুলিকে সক্রিয় করতে পারে জিরে। ফলে হজমের সমস্যা কমে যেতে পারে সহজে।

Advertisement
আরও পড়ুন