Mosquito Bites

ত্বক-চুলের যত্নে তো বটেই মশার কামড় থেকেও রেহাই দেয় এসেনশিয়াল অয়েল, কোনটি বেশি কার্যকরী?

মশার কামড় থেকে বাঁচতে অনেকেই মশার ধূপ ব্যবহার করেন। তবে সারা দিন এই ধূপ বা কয়েল জ্বালিয়ে বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয়। সে দিক থেকে এসেনশিয়াল অয়েল অনেক বেশি কার্যকর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৩
Essential oils for mosquito bite prevention

কোন এসেনশিয়াল অয়েল মাখলে মশা কামড়াবে না? ছবি: ফ্রিপিক।

ত্বক ও চুলের যত্ন হোক, বা ব্যথাবেদনা থেকে রেহাই পেতে এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন অনেকেই। এর বহুগুণ রয়েছে। তবে জানেন কি, মশার কামড় থেকেও রেহাই দিতে পারে এসেনশিয়াল অয়েল?

Advertisement

মশার কামড় থেকে বাঁচতে অনেকেই মশার ধূপ ব্যবহার করেন। তবে সারা দিন এই ধূপ বা কয়েল জ্বালিয়ে বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয়। অনেকে মশা তাড়ানোর ক্রিম বা স্প্রেও ব্যবহার করেন। কিন্তু তাতেও নানা রকম রাসায়নিক থাকে যার থেকে ত্বকের অ্যালার্জিও হয় অনেকের। সে দিক থেকে এসেনশিয়াল অয়েল অনেক বেশি সুরক্ষিত।

বিভিন্ন ফুল ও গাছের নির্যাস সংগ্রহ করে তৈরি করা হয় বিশেষ কিছু সুগন্ধি-তেল। একেই বলা হয় এসেনশিয়াল অয়েল। চুলের থেকে ত্বকের পরিচর্যায় কাজে লাগে ‘এসেনশিয়াল অয়েল’। রুক্ষ ত্বক, বলিরেখা, ব্রণ— ত্বকের হরেক সমস্যার সমাধান হতে পারে সুগন্ধি এই তেলের গুণে। এসেনশিয়াল অয়েলে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। যা ত্বকের সংক্রমণও কমাতে পারে। এই গুণের জন্যই আরও নানা কাজে ব্যবহার করা হয় এসেনশিয়াল অয়েলকে। দিল্লির শ্রী বালাজি অ্যাকশন মেডিক্যাল ইনস্টিটিউটের ত্বক চিকিৎসক বিজয় সিঙ্ঘলের দাবি, এসেনশিয়াল অয়েলের ঝাঁঝালো গন্ধ কেবল শরীর ও মনকে ‘ডিটক্স’ করে তাই নয়, এই গন্ধ সহ্য করতে পারে না মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়। সিট্রোনেল্লা নামে এক ধরনের এসেনশিয়াল অয়েল আছে যা ত্বকে লাগালে মশা কামড়ায় না বলে দাবি করেছেন তিনি।

সিট্রোনেল্লা ছাড়া আরও এমন কিছু এসেনশিয়াল অয়েল আছে যা মশার কামড় থেকে রেহাই দিতে পারে। যেমন— টি ট্রি অয়েল ও ল্যাভেন্ডার অয়েল। পিপারমেন্ট অয়েলও খুব কার্যকরী। তবে সরাসরি এসেনশিয়াল অয়েল গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই কোনও ক্যারিয়ার অয়েল যেমন নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। তবে যাঁদের অ্যালার্জির ধাত আছে তাঁদের এবং অন্তঃসত্ত্বা ও শিশুদের এই ধরনের তেল লাগানোর আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।

Advertisement
আরও পড়ুন