Quit Smoking

ধূমপানের আসক্তি কমাতে চান? আয়ুর্বেদের ৫ টোটকা মেনে চললেই হবে মুশকিল আসান

ধূমপান ছাড়ার নানা রকম পন্থা নিয়ে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। কিছু ওষুধও চিকিৎসকেরা দেন এই নেশা ছাড়ানোর জন্য। কিন্তু সমস্যার সমাধান করতে পারে কয়েকটি আয়ুর্বেদিক টোটকাই। রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ১৫:১৩
ধূমপানের নেশা দূর করুন আয়ুর্বেদিক উপায় মেনে।

ধূমপানের নেশা দূর করুন আয়ুর্বেদিক উপায় মেনে। ছবি: সংগৃহীত।

ধূমপান ছাড়া মোটেই সহজ কাজ নয়। অনেকেই আছেন, যাঁরা প্রতিদিন সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা করছেন, তবে সামনে কাউকে ধূমপান করতে দেখলেই সেই প্রতিজ্ঞার তোয়াক্কা না করে পুনরায় শুরু করে দেন সুখটান। আপনিও কি ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না? ধূমপান ছাড়ার নানা রকম পন্থা নিয়ে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। কিছু ওষুধও চিকিৎসকেরা দেন এই নেশা ছাড়ানোর জন্য। কিন্তু সমস্যার সমাধান করতে পারে কয়েকটি আয়ুর্বেদিক টোটকাই। রইল তার হদিস।

Advertisement

তুলসী পাতা: রোজ সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা চিবিয়ে খেলেও ধূমপানের ইচ্ছা কমবে।

জোয়ান: ধূমপান করার ইচ্ছা হলে কিছুটা জোয়ান মুখে পুরে নিন। আয়ুর্বেদ শাস্ত্রানুযায়ী ধূমপানের আসক্তি কমাতে জোয়ান দারুণ উপকারী।

তামার পাত্রে জল: ধূমপান ছাড়তে হলে শরীরে পর্যাপ্ত জলের জোগান দিতে হবে। এ ক্ষেত্রে তামার পাত্রে জল খেলে আপনার ধূমপানের ইচ্ছা কমবে। শরীরের দূষিত পদার্থগুলিও বেরিয়ে যায় এই পন্থা মেনে চললে।

আদা: আদায় সালফার যৌগ উপস্থিত থাকে। নিয়মিত আদা চিবিয়ে খাওয়া অভ্যাস করলে ধূমপানের আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ছোট ছোট টুকরো করে লেবুর রসে আদা কুচি বেশ কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সামান্য গোলমরিচ ছড়িয়ে একটি কাচের পাত্রে ভরে রাখুন। ধূমপানের ইচ্ছা হলেই এই আদার কুচিগুলি মুখে রাখুন, উপকার পাবেন।

ত্রিফলা: আয়ুর্বেদ শাস্ত্রে নানা রোগ-ব্যাধি দূর করতে আমলকি, হরিতকি ও বহেরার মিশেলে তৈরি ত্রিফলা দারুণ উপকারী। রোজ রাতে এক চা চামচ ত্রিফলার গুঁড়ো মেশানো ঈষদুষ্ণ জল খেলে শরীরের বিভিন্ন অংশে জমে থাকা নিকোটিন শরীর থেকে বেরিয়ে যাবে। শুধু তা-ই নয়, এই পন্থা মেনে চললে ধূমপানের প্রতি আসক্তিও কমে।

Advertisement
আরও পড়ুন