Back Pain Relief

পিঠের যন্ত্রণায় রাতের ঘুম উড়েছে? বদলে ফেলুন রোজের ৫ অভ্যাস, ইঞ্জেকশন ছাড়াই মিলবে আরাম

সারা ক্ষণ মোবাইলে মুখ গুঁজে বসে থাকা, ল্যাপটপের সামনে বসে কাজ, মেরুদণ্ডের সমস্যা ইত্যাদি নানা কারণে ৩০-এর আগেই কোমর, পিঠের ব্যথা নিয়ে ঘুরছেন মানুষজন। তবে ব্যথার ওষুধ বা ইঞ্জেকশন ছাড়াও জীবনধারায় কিছু পরিবর্তন আনলে এই ধরনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। জেনে নিন কী ভাবে যন্ত্রণা থেকে রেহাই মিলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:১৯
অভ্যাস না বদলালে কমবে না পিঠের যন্ত্রণা।

অভ্যাস না বদলালে কমবে না পিঠের যন্ত্রণা। ছবি: সংগৃহীত।

অফিসে একটানা দাঁড়িয়ে কিংবা বসে বসে কাজ করে কোমরে ব্যথায় এখন অল্পবয়সিরাও ভুগছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তীব্র যন্ত্রণা অনুভব করেন কেউ কেউ। চিকিৎসকেরা বলছেন, বয়সজনিত কারণ ছাড়াও এমন নানা কারণে কোমরে ব্যথা হতে পারে। সারা ক্ষণ মোবাইলে মুখ গুঁজে বসে থাকা, ল্যাপটপের সামনে বসে কাজ, মেরুদণ্ডের সমস্যা ইত্যাদি নানা কারণে ৩০-এর আগেই কোমর, পিঠের ব্যথা নিয়ে ঘুরছেন মানুষজন। তবে ব্যথার ওষুধ বা ইঞ্জেকশন ছাড়াও জীবনধারায় কিছু পরিবর্তন আনলে এই ধরনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। জেনে নিন কী ভাবে যন্ত্রণা থেকে রেহাই মিলবে।

Advertisement

১) অফিসে সারা ক্ষণ কী ভাবে বসছেন, তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে ব্যথার তীব্রতা। অফিসে বসার সময় খেয়াল রাখুন, পিঠ যেন সোজা থাকে। সামনে ঝুঁকে বসবেন না। কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের সঙ্গে চোখের দূরত্ব এমন রাখুন, যাতে ঘাড় নোয়াতে না হয়।

২) যাঁরা একটানা চেয়ারে বসে কাজ করেন, দেখে নেবেন চেয়ারের উচ্চতা যেন আপনার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পা যেন অবশ্যই মাটিতে ঠেকে।

৩) এক টানা এক জায়গায় বসে কখনওই কাজ করা উচিত নয়। প্রতি ১ ঘণ্টা অন্তর উঠে দাঁড়ান, একটু ঘুরে আসুন, চলাফেরা করুন। তার পর আবার কাজে বসুন।

৪) চেহারা ভারী হলে কোমরে-পিঠে যন্ত্রণা আরও বেড়ে যায়। এই সমস্যা এড়িয়ে চলতে তাই ওজন বাগে রাখা ভীষণ জরুরি। তাই খাওয়াদাওয়ায় রাশ টানা এবং একই সঙ্গে নিয়ম করে শরীরচর্চা করতে হবে।

৫) ঠিক মতো ঘুম হচ্ছে কি? যদি না হয়, তবে সে দিকেও নজর দিন। কম ঘুমের কারণেও অনেক সময়ে ব্যথা বাড়ে।

Advertisement
আরও পড়ুন