Bone Health

ধূমপায়ীদের অল্প বয়সেই হতে পারে হাড়ের সমস্যা! কোন উপসর্গ দেখলেই চিকিৎসকের কাছে যেতে হবে

ধূমপায়ীদের ক্ষেত্রে বয়সের আগেই হাড়জনিত সমস্যা শুরু হয়। হাড়ের সমস্যাগুলি শরীরে বাসা বাঁধার আগে কিছু উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে। ভবিষ্যতের ভোগান্তি এড়াতে কোন কোন লক্ষণ দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৩:৩১
হাড়ের ক্ষয় রুখতে ৫ উপসর্গ দেখেই সতর্ক হোন।

হাড়ের ক্ষয় রুখতে ৫ উপসর্গ দেখেই সতর্ক হোন। ছবি: সংগৃহীত।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় হওয়া স্বাভাবিক। কারও ক্ষেত্রে কম হয়, কারও বেশি। শরীরচর্চার অভাব, এক জায়গায় দীর্ঘ ক্ষণ ধরে বসে কাজ করার কারণে ইদানীং অল্পবয়সিদের মধ্যেও অস্টিয়োপোরেসিসের ঝুঁকি বেড়েছে। জ্বর, সর্দিকাশি হলেও আমরা চিকিৎসকের কাছে ছুটি, তবে হাড়ের যত্নের ক্ষেত্রে আমরা ভীষণ উদাসীন। অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার, ভাজাভুজি, রাস্তার ধারের তেলমশলাদার খাবার খাওয়া হাড়ের ক্ষতি করে। ধূমপায়ীদের ক্ষেত্রে অবশ্য বয়সের আগেই হাড়জনিত সমস্যা শুরু হয়। হাড়ের সমস্যাগুলি শরীরে বাসা বাঁধার আগে কিছু উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে। ভবিষ্যতের ভোগান্তি এড়াতে কোন কোন লক্ষণ দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন?

Advertisement

১) অফিসে একটানা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজের জন্য অনেকেই পিঠের যন্ত্রণায় ভোগেন। কিছু দিন শরীরচর্চা ও যোগাসন করলেই অবশ্য এই ব্যথা দূর করা সম্ভব। তবে এই সমস্যা দীর্ঘ দিনের হলে বুঝতে হবে, আপনার হাড়ের অবস্থা ঠিক নেই।

২) নখের স্বাস্থ্য দেখেও হাড়ের হাল বোঝা যায়। বার বার নখ ভেঙে গেলে বুঝতে হবে, শরীর দুর্বল হাড়ের ইঙ্গিত দিচ্ছে।

৩) হাত দিয়ে কোনও কিছু আঁকড়ে ধরতে গেলে যন্ত্রণা হচ্ছে? গ্লাস ধরতে সমস্যা? আটা মাখতে গেলেও ব্যথায় নাজেহাল? হাড় দুর্বল হয়ে গেলে এমনটা হতে পারে।

৪) দাঁতের মাড়ি আলগা হয়ে গেলেও তাকে দুর্বল হাড়ের লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়। বয়সের আগেই দাঁত পড়তে শুরু করলে তা হাড়ের দুর্বলতার লক্ষণ।

৫) হাড় দুর্বল হয়ে গেলে চোট-আঘাতের ঝুঁকি বাড়ে। শরীরচর্চা কিংবা হাঁটাচলার সময় সামান্য আঘাতেই যদি হাড়ে চিড় ধরে, তা হলে সতর্ক হোন। হাড়ের প্রতি যত্নশীল হোন। অল্প চোটেই বার বার ফ্র্যাকচার হলেও সাবধানি হতে হবে।

Advertisement
আরও পড়ুন