Lemon Tea Side-Effects

অফিসে কাজের মাঝে ঘন ঘন লেবু চা খান? উপকার হচ্ছে, না কি ক্ষতি?

কাজের ফাঁকে চনমনে থাকতে একাধিক বার লেবু চায়ে চুমুক দেন? তবে এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? পুষ্টিবিদদের মতে, ঘন ঘন লেবু চা খাওয়া মোটেই ভাল নয়। জেনে নিন, শরীরের কী কী ক্ষতি হয় এই অভ্যাসের ফলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:১৬
লেবু চা কতটা স্বাস্থ্যকর?

লেবু চা কতটা স্বাস্থ্যকর? ছবি: শাটারস্টক।

ওজন বেড়ে যাওয়ার ভয়ে চিনি নিয়ে দুধ চা কিংবা কফি খাওয়ার অভ্যাস ছেড়েছেন অনেকেই। তবে অফিসে গিয়ে ঘন ঘন চায়ে চুমুক না দিলে মাথা কাজ করে না! তাই চিনি দিয়ে তৈরি চায়ের বদলে লেবু চা খাওয়া শুরু করেছেন কেউ কেউ। কাজের ফাঁকে চনমনে থাকতে একাধিক বার লেবু চায়ে চুমুক দেন। তবে এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? পুষ্টিবিদদের মতে, ঘন ঘন লেবু চা খাওয়া মোটেই ভাল নয়। জেনে নিন, শরীরের কী কী ক্ষতি হয় এই অভ্যাসের ফলে।

Advertisement

১) বারে বারে লেবু চায়ে চুমুক দিলে দাঁতের এনামেল স্তরের ক্ষতি হয়। ফলে শুরু হয় দাঁতের নানা সমস্যা। লেবু চা খাওয়ার পর অবশ্যই ভাল করে কুলকুচি করুন, নইলে দাঁতের বারোটা বাজতে বেশি সময় রাগবে না।

২) ঘন ঘন লেবু চা খেলে অন্ত্রের পিএইচের মাত্রায় পরিবর্তন আসে। এর থেকে শুরু হতে পারে বদহজমের সমস্যা। গ্যাস-অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে। এমনকি, বমিও হতে পারে। পেট ব্যথা, ডায়ারিয়া, এমনকি, গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও দেখা দিতে পারে এর ফলে।

৩) শীতে ডিহাইড্রেশনের সমস্যা খুবই স্বাভাবিক। লেবু চা বেশি মাত্রায় খেলে আবার তা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। যে কারণে শরীরে ডিহাইড্রেশনের সম্ভাবনা আরও বেড়ে যায়।

৪) অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য লেবু চা নিরাপদ নয়। এতে ক্যাফিন থাকে। অতিরিক্ত মাত্রায় ক্যাফিন শরীরে গেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। এ ছাড়া অ্যাসিডিটির সমস্যাও হয়।

৫) অতিরিক্ত লেবু চা খেলে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম মূত্রের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। এতে অস্টিওপরোসিসের সমস্যা দেখা দিতে পারে। তাই লেবু চায়ের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি।

Advertisement
আরও পড়ুন