Dinner Mistakes

নৈশভোজে ৩ খাবার না খাওয়াই ভাল, শীতের রাতে অসুস্থ হয়ে পড়লে মুশকিল হবে

কিছু খাবার রয়েছে, যেগুলি রাতে এড়িয়ে চলাই শ্রেয়। কোন খাবারগুলি রাতে খেলে মুশকিলে পড়তে পারেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৯:৫২
symbolic image.

রাতে কোন খাবারগুলি খাবেন না? ছবি: সংগৃহীত।

ফিট থাকতে স্বাস্থ্যকর খাবার খেতেই হবে। পুষ্টিবিদেরা বলেন, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে যত দ্রুত বন্ধুত্ব করে নেবেন, দীর্ঘায়ু প্রাপ্তির রাস্তাটা তত প্রশস্ত হবে। আসলে, খাবারে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান শরীরকে ভিতর থেকে সুস্থ থাকতে সাহায্য করে। তবে খাওয়ার সময়টাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যে কোনও সময় যা খুশি খেয়ে ফেলতে পারেন না। কিছু খাবার রাতে না খাওয়াই শ্রেয়। তাতে হিতে বিপরীত হতে পারে। কোন খাবারগুলি রাতে খেলে মুশকিলে পড়তে পারেন?

Advertisement

কফি

কফিতে বেশি মাত্রায় ক্যাফিন থাকে। রাতে কফি খেলে ক্যাফিনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অনেকের রাত জেগে কাজ করার অভ্যাস। ঘুম কাটাতে কাপের পর কাপ কফি খেয়ে যান তাঁরা। এই অভ্যাস কিন্তু অনিদ্রার সমস্যা ডেকে আনতে পারে।

দই

রাতে দই খেলে অনেকেরই হজমের সমস্যা হয়। বিশেষ করে যাঁদের সর্দি-কাশির ধাত, তাঁদের রাতে টক দই না খাওয়াই ভাল। এমনিতেই চিকিৎসকরা বলেন, সূর্য ডোবার পর দই খেলে শরীরের অন্দরে মিউকাস জমতে শুরু করে। ফলে স্বাভাবিক ভাবেই সর্দি-কাশির প্রকোপ বাড়ে ।একান্তই যদি দই খেতে হয়, তা হলে ঘোল খেতে পারেন।

স্যালাড

অনেকেই ডায়েটের কারণে রাতে স্যালাড খান। তবে কাঁচা শাকসব্জির স্যালাড রাতে না খাওয়াই ভাল। শাকসব্জিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। রাতে ফাইবার হজম করতে অনেকেরই বেশ সমস্যা হয়। দুপুরে বা সকালে কাঁচা স্যালাড খান, তবে রাতে অল্প অলিভ অয়েলে নাড়াচাড়া করে খান।

Advertisement
আরও পড়ুন