Weight Loss Tips

এক পানীয়েই জব্দ হবে মেদ! রোজ সকালে খালি পেটে কী খেলে ওজন ঝরবে দ্রুত?

স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চার পাশাপাশি ওজন ঝরাতে অ্যালো ভেরার উপরেও ভরসা রাখতে পারেন। কী ভাবে অ্যালো ভেরা খেলে ওজন ঝরবে দ্রুত, রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১১:৩৬
সকালে উঠে কোন পানীয়ে চুমুক দিলে মেদ ঝরবে দ্রুত?

সকালে উঠে কোন পানীয়ে চুমুক দিলে মেদ ঝরবে দ্রুত? ছবি: শাটারস্টক।

ত্বক পরিচর্চার জন্য অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। কিন্তু অনেকেই জানেন না যে, অ্যালো ভেরা ওজন ঝরাতেও সাহায্য করে। এতে থাকে অ্যালোইন নামে একটি প্রোটিন, যা সরাসরি চর্বি গলাতে সাহায্য করে না, কিন্তু দেহে জমে থাকা টক্সিন দূর করে। ভিটামিন বি-তে ভরপুর অ্যালো ভেরা প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে মেদ দূর করতে এবং ক্যালোরি খরচ করতে সাহায্য করে। তাই স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চার পাশাপাশি ওজন ঝরাতে অ্যালো ভেরার উপরেও ভরসা রাখতে পারেন। কী ভাবে অ্যালো ভেরা খেলে ওজন ঝরবে দ্রুত, রইল তার হদিস।

Advertisement

১) সকালে ঘুম ‌থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল খেলে তা ওজন কমাতে অনেক সাহায্য করে। এর সঙ্গে অ্যালো ভেরা মিশিয়ে খেলে উপকারিতা দ্বিগুণ বেড়ে যায়।

২) অ্যালো ভেরার স্বাদ খানিকটা তেতো প্রকৃতির হয়। মধুর সঙ্গে অ্যালো ভেরার রস খেলে এর তিক্ততা কমে যায় এবং স্বাদও বাড়ে। যাঁদের অ্যালো ভেরার স্বাদ একেবারেই পছন্দ নয়, তাঁরা এই উপায়ে খেতে পারেন।

কী ভাবে অ্যালো ভেরা খেলে ওজন ঝরবে দ্রুত, রইল তার হদিস।

কী ভাবে অ্যালো ভেরা খেলে ওজন ঝরবে দ্রুত, রইল তার হদিস।

৩) ওজন ঝরাতে সকালে খালি পেটে লেবুর জল খান অনেকেই। এই পানীয়ের সঙ্গে অ্যালো ভেরার রস মিশিয়ে খেলে ওজন কমানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়।

৪) খাওয়ার আগে অ্যালো ভেরার রস খেলে ওজন দ্রুত কমে। খাওয়ার ২০ মিনিট আগে এক চামচ অ্যালো ভেরা খেলে হজম ভাল হয়, ফলে ওজন ঝরে দ্রুত। এই পানীয় বিপাকক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে শরীরে জমে থাকা ফ্যাট খুব দ্রুত পুড়ে যায়।

৫) খালি পেটে অনেকেই লাউয়ের রস কিংবা বিট-গাজরের রস খান। সেই রসের মধ্যেও এক চামচ অ্যালো ভেরার রস মিশিয়ে খেতে পারেন।

৫০ মিলিলিটার অ্যালো ভেরা রস এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন। তবে এর বেশি এক দিনে না খাওয়াই ভাল।

Advertisement
আরও পড়ুন