Protein Rich Breakfast

পাতে থাক প্রোটিন ও ফাইবার, শিশুর পছন্দও হবে, চকোলেট দিয়েই তৈরি করুন পুষ্টিকর স্মুদি

প্রাতরাশে ঠিক কতটা প্রোটিন দরকার, সে বিষয়ে স্বচ্ছ ধারণা নেই অনেকেরই। যদি শরীর সুস্থ রেখেই দ্রুত ওজন কমাতে হয়, তা হলে রোজের খাদ্যতালিকায় নির্দিষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রাখাই জরুরি। বিশেষ করে ছোটদের খাবারে প্রোটিন ও ফাইবার বেশি রাখাই জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৩
Protein and fibre-rich breakfast for kids

চকোলেট দিয়েই তৈরি করা যাবে প্রোটিন স্মুদি, রইল কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

প্রোটিন মানেই বাবা-মায়েরা ভেবে নেন একগাদা মাছ বা মাংস খাইয়ে দেওয়া। এতে শরীরের জন্য জরুরি প্রোটিনের চাহিদা মেটে না। পাশাপাশি, অতিরিক্ত মাংস বা প্রক্রিয়াজাত খাবার খেলে শরীরে ট্রান্স ফ্যাটের মাত্রাও বেড়ে যাবে। ছোটদের সকালের জলখাবার প্রোটিন সমৃদ্ধ হওয়াই জরুরি। শুধু পেশি মজবুত নয়, দেহের প্রতিটি কোষ তৈরিতে প্রোটিনের গুরুত্বপূ্র্ণ ভূমিকা রয়েছে। সেই সঙ্গেই জরুরি ফাইবারও। তাই ছোটদের এমন খাবার দিতে হবে যা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ।

Advertisement

ওট্‌স, তিসি বা সূর্যমুখীর বীজ প্রোটিন, ভিটামিন সমৃদ্ধ। তবে ছোটদের রোজ ওট্‌স দিলে খেতে চাইবে না। তাই এমন ভাবে খাবার তৈরি করুন যা ছোটদের পছন্দের হবে। চটোকেলট প্রায় সব শিশুই পছন্দ করে। তাই একঘেয়ে জলখাবারের বদলে চকোলেট দিয়ে বানিয়ে দিতে পারেন প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ স্মুদি। তা খেতেও ভাল হবে এবং পুষ্টিকরও। রইল তেমনই কিছু রেসিপি।

চকো-ওট্‌স পাওয়ার স্মুদি

তিন খেচে চার চামচ ওট্‌স সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সেটি ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে মেশান একটি পাকা কলা, এক চামচ কোকো পাউডার, ১ চামচ তিসির বীজ, ১ কাপ দুধ এবং ১ চামচ মধু। সমস্ত উপকরণ মিক্সিতে ভাল করে ব্লেন্ড করে নিন। উপরে কয়েকটি কাঠবাদামের কুচি ছড়িয়ে দিন। এই স্মুদি খেতেও ভাল এবং প্রোটিনেও ভরপুর।

পিনাট বাটার ও তিসির স্মুদি

এক চামচ পিনাট বাটার, ২ চামচ ওট্‌স, ১ চামচ তিসির বীজ, সামান্য ডার্ক চকোলেট, ১ গ্লাস ঠান্ডা দুধ ও ২টি খেজুর নিতে হবে। সমস্ত উপকরণ ভাল করে ব্লেন্ড করে নিন। এই স্মুদিতে চিনি বা গুড় মেশাবেন না। কোনও রকম ম্যাপল সিরাপ মেশানোরও প্রয়োজন নেই। খেজুরের জন্যই স্মুদি মিষ্টি হবে।

দই-চকোলেট প্রোবায়োটিক স্মুদি

দই পেটের জন্য ভাল। যে শিশুরা পেটের অসুখে বেশি ভোগে, তাদের রোজের খাবারে টক দই রাখলে উপকার হবে। ১ কাপ টক দই, ১ চামচ কোকো পাউডার, এক চামচ মধু, ১ চামচ তিসির বীজ নিতে হবে। দইয়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন বা ব্লেন্ডারে হালকা ঘুরিয়ে নিন। উপরে সামান্য ডার্ক চকোলেট গ্রেট করে দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন