Health Tips

নায়িকাদের মতো চেহারা পেতে কম তো খাচ্ছেন, শরীর পুষ্টি পাচ্ছে তো? কোন লক্ষণগুলি দেখে বুঝবেন?

পর্যাপ্ত খাবার না পেলে শরীর বিগড়োতে শুরু করে। সেটা সব সময়ে বাইরে থেকে বোঝা যায় না। তবে কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনি কম খাবার খাচ্ছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:৫৬
Signs You Might Not Be Eating Enough.

কম খাচ্ছেন না তো? ছবি: সংগৃহীত।

সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনও বিকল্প নেই। শরীরচর্চার একটা ভূমিকা তো আছেই। তবে সুষম খাবার খেতেই হবে। না হলে সুস্থ থাকা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু রোগা হওয়ার প্রবণতা এত বেড়ে গিয়েছে, খাবার খাওয়ার প্রতি ঝোঁক কমছে। ডায়েটের হাতছানি প্রকট হচ্ছে। সব মিলিয়ে কম খাওয়ার প্রভাব পড়ছে শরীরের উপর। স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন না বলে পুষ্টিও পাচ্ছে না শরীর। কিন্তু শরীরের নিজস্ব কিছু চাহিদা রয়েছে। পর্যাপ্ত খাবার না পেলে শরীর বিগড়োতে শুরু করে। সেটা সব সময়ে বাইরে থেকে বোঝা যায় না। তবে কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনি কম খাবার খাচ্ছেন?

Advertisement

১) রক্তচাপ যদি হঠাৎ কমে যায়, অনেকে সেটাকে ডায়াবিটিস বলে ভুল করেন। কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকলে অনেকেরই খিদের কারণে মাথা ঘুরতে পারে। রক্তচাপ হঠাৎ কমে গেলে এমন হতেই পারে। প্রত্যেক দিন যদি আপনি অনেক বেলা পর্যন্ত না খেয়ে থাকেন, তা হলে শরীর দুর্বল হয়ে পড়বেই। এতে শরীরে হরমোনের তারতাম্যও হতে পারে।

২) কম খাওয়ার আরও একটি লক্ষণ খিদে না পাওয়া। শরীরে যখন খাবারের প্রয়োজন হয়, তখন বার বার খিদে পায়। খাবার খাওয়ার পরেও যদি খিদে পায়, তা হলে বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

৩) অনেক সময়ে নানা রকম ডায়েট করতে গিয়ে অনেকেই কার্বোহাইড্রেট কম খেয়ে ফেলেন। কিংবা অজান্তেই খাবারে ফাইবারের পরিমাণ কম হয়ে যায়। তাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। কোনও কারণ ছাড়াই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। হতে পারে সঠিক পুষ্টি পাচ্ছে না শরীর।

Advertisement
আরও পড়ুন