Constipation Remedies

কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমাবে ৫ রকম খাবারের জুটি, কোনটির সঙ্গে কোনটি মিলিয়ে খেলে উপকার হবে?

কোষ্ঠকাঠিন্য নির্মূল করতে হলে শুধু মেপে খাওয়াদাওয়া করলেই হবে না। উপকার পেতে খেতে হবে বিশেষ কিছু খাবার। কোনটির সঙ্গে কোনটি মিলিয়ে খেলে উপকার হবে, তা জেনে রাখা ভাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৬:৩৫
Unique Food Combinations for Quick Constipation Relief

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণার উপশম হবে, ৫ রকম খাবার খেয়ে দেখতে পারেন। ছবি: ফ্রিপিক।

কোষ্ঠকাঠিন্য মানেই যন্ত্রণা। দীর্ঘ সময় ধরে যিনি ভুগছেন, তিনিই জানেন কষ্ট কতটা। এ সমস্যা থেকে রেহাই পেতে ও শরীর ভাল রাখতে খাওয়াদাওয়ার প্রতি সচেতন হওয়া জরুরি। কঠোর নিয়ম মেনে যেন চলতে খাবারের পাতে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাটের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। তবে শুধু খেলেই হবে না, নিয়ম মেনে খেতে হবে। কোন খাবারের সঙ্গে কোন খাবারটি খেলে উপকার হবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

পেয়ারার সঙ্গে অ্যালো ভেরা জুস

অ্যালো ভেরাতে রয়েছে ভিটামিন এ, সি, ই, বি১২, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও আয়রনের মতো খনিজ ও প্রায় ১৮-২০ রকম অ্যামাইনো অ্যাসিড। অ্যালো ভেরার জুস বিপাকক্রিয়ায় সাহায্য করে, হজমশক্তি ভাল করে। এর সঙ্গে ফাইবার সমৃদ্ধ পেয়ারা খেলে তা আরও বেশি উপকারী হবে। ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ পেয়ারা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো রোগও নিয়ন্ত্রণে রাখতে পারে।

রাঙালুর সঙ্গে ঘিরাঙালুতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ম্যাগনেশিয়াম থাকে, যা হজমশক্তি বৃদ্ধি করে। এর সঙ্গে ঘি মিশলে উপকার আরও বেশি হয়। কোষ্ঠকাঠিন্য হলেই একগাদা ওষুধ খেয়ে ফেলা ঠিক নয়। বাজারচলতি সাপ্লিমেন্টও ক্ষতিকর। চিকিৎসকেরা বলছেন, ঘরোয়া উপায়ে অনেকটা সমাধান হতে পারে। ঘি খেলে ক্ষতিকর কোলেস্টেরল কমে, বাড়ে উপকারী কোলেস্টেরল। ঘিয়ের মধ্যে আছে বিউটিরেট। কোলনকে সুস্থ রাখতে, প্রদাহ কমাতে সাহায্য করে ঘি। রাঙালু সেদ্ধ করে নিয়ে এর সঙ্গে এক চামচ ঘি ও একচিমটে বিটনুন মিশিয়ে খেলে উপকার পেতে পারেন।

ডুমুর ও টক দই

ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। দুটো শুকনো ডুমুর ছোট ছোট টুকরো করে কেটে এক বাটি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এই ‘ফুড কম্বিনেশন’ হজমশক্তি বৃদ্ধি করবে, অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করবে।

পালং শাক-কলার স্মুদি

একটি পাকা কলা, এক কাপ পালং শাক, এক কাপ আমন্ডের দুধ, এক চামচ চিয়া বীজ ও এক চামচ মধু মিশিয়ে মিহি করে পিষে নিন। ওই মিশ্রণের উপর এক চিমটে বিটনুন ছড়িয়ে খেয়ে নিন।

পাকা পেঁপের সঙ্গে চিয়া বীজ

পেঁপেতে থাকে ‘প্যাপাইন’ নামক প্রাকৃতিক উৎসেচক, যা প্রোটিন বিপাকে সাহায্য করে। এর সঙ্গে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চিয়াবীজ মিশিয়ে খেলে উপকার পেতে পারেন।

Advertisement
আরও পড়ুন