Raghav Chadha

ম্যাঙ্গো শেক, তবে ক্যালোরি কম, রাঘব-পরিণীতির বাড়িতে হয়! এর বিশেষত্ব কী? যে কেউ খেতে পারেন?

রাঘব চড্‌ঢার বাড়িতে হয় বিশেষ আমের শেক। কী এমন বিশেষত্ব থাকে বানানোর কৌশলে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৯:২৪
রাঘবের বাড়িতে হয় বিশেষ ম্যাঙ্গো শেক। কী ভাবে তা তৈরি?

রাঘবের বাড়িতে হয় বিশেষ ম্যাঙ্গো শেক। কী ভাবে তা তৈরি? ছবি:সংগৃহীত।

ম্যাঙ্গো শেক খেতে ভাল, কিন্তু খেলেই ওজন বৃদ্ধির ভয়ও থাকে। পুষ্টিকর হলেও, ক্যালোরির অঙ্ক থাকে অনেকটাই বেশি। উপর স্বাদের জন্য ক্রিম জুড়লে তা আরও বেড়ে যায়। তবে স্বাদের সঙ্গে আপস না করেই ম্যাঙ্গো শেক খান রাঘর চড্ঢা এবং পরিনীতি চোপড়া। রাজনীতিক রাঘব জানালেন, তাঁর বাড়িতে হয় অন্য রকম আমের শেক। স্ত্রী পরিনীতি অভিনেত্রী। রাঘব রাজনীতিক হলেও তাঁকে এক ঝলক দেখলেই মনে হয়, তিনি ফিট। সুঠাম, সুন্দর চেহারার অধিকারী।

Advertisement
আম দিয়ে শেক।

আম দিয়ে শেক। ছবি:সংগৃহীত।

তবে কি ফিটনেস রহস্য লুকিয়ে ম্যাঙ্গো শেকেই! রাঘবের বাড়িতে যে পানীয় তৈরি হয়, তাতে আমের সঙ্গে ব্যবহার করা হয় কাঠবাদামের দুধ।

পুণের পুষ্টিবিদ আমরীন শেখ জানাচ্ছেন, আমের সঙ্গে কাঠবাদামের দুধ খাওয়া যেতেই পারে। যুগলবন্দি স্বাস্থ্যকরও। আমে রয়েছে প্রাকৃতিক শর্করা, ভিটামিন এ, অ্যান্টি-অক্সিড্যান্ট। কাঠবাদামের দুধ হালকা, স্বাস্থ্যকর ফ্যাটে পূর্ণ। আমের সঙ্গে মিশে যায় সহজেই।

ক্রিমযুক্ত দুধ দিয়ে আমের শেক বানালে হজম করতে অনেক সময় সমস্যা হলেও, কাঠবাদামের দুধের ক্ষেত্রে সেই সমস্যা নেই। এতে ক্যালোরি তুলনামূলক কম।

ফলের সঙ্গে প্রাণিজ দুধের বদলে উদ্ভিজ্জ দুধ তুলনামূলক ভাবে বেশি ভাল?

অনেকেই মনে করেন, ফলের সঙ্গে দুধ খাওয়া ঠিক নয়। পুষ্টিবিদেরা বলছেন, প্রাণিজ দুধে থাকা ল্যাক্টোজ় নামক শর্করার হজমে সমস্যা থাকলে আমের শেক বদহজমের কারণ হতে পারে। আবার ঘন দুধে পেটভারও হয়। পুষ্টিবিদের মতে, কোন দুধ মেশানো যায়, তা অনেকটা ব্যক্তিবিশেষের স্বাদের উপরেও নির্ভর করে। তবে প্রাণিজ দুধের চেয়ে কাঠবাদামের দুধ হজম করা তুলনামূলক সহজ হতে পারে। তা ছাড়া স্বাস্থ্যের দিকটি দেখলে ঘন বা ক্রিমযুক্ত দুধের থেকে কাঠবাদামের দুধ ভাল।

কী ভাবে বানাবেন?

কাঠবাদাম গরম জলে ভিজিয়ে রাখুন। খোসা ছাড়িয়ে নিন। মিক্সারে বাদামের সঙ্গে সামান্য জল দিয়ে ঘুরিয়ে নিন। ঘন দুধের মতোই হয়ে যাবে। এর সঙ্গে যোগ করুন পাকা আম। তবে স্বাস্থ্যের কথা ভাবতে হলে, চিনি দেওয়া যাবে না একেবারেই।

Advertisement
আরও পড়ুন