Coconut Water Side Effect

ডাবের জল ভাল কিন্তু কখন খেলে হজমের সমস্যা হতেও পারে? ৫টি বিষয় মাথায় রাখুন

গরমে তৃষ্ণা নিবারণে যদি ডাবের জল খাওয়ার ইচ্ছে হয়েই থাকে, তা হলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত।

সাধারণত ডাবের জল হজমে সাহায্য করে এবং শরীরকে আর্দ্র রাখে। কিন্তু হজমের বিশেষ কিছু সমস্যা থাকলে এটি খেলে হিতে বিপরীত হতে পারে। তাই গরমে তৃষ্ণা নিবারণে যদি ডাবের জল খাওয়ার ইচ্ছে হয়েই থাকে, তা হলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন।

Advertisement

কখন ডাবের জল এড়িয়ে চলবেন

তীব্র ডায়রিয়া: যদি আপনার ডায়েরিয়া হয়, তবে ডাবের জল এড়িয়ে চলা ভালো। ডাবের জলে প্রচুর পটাশিয়াম থাকে যা থেকে ডায়রিয়া আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

কিডনির সমস্যা থাকলে: হজমের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও, যাঁদের হজমের সমস্যার পাশাপাশি কিডনির রোগ আছে, তাদের জন্য ডাবের জল বিপজ্জনক হতে পারে। ডাবের জলের পটাশিয়াম কিডনি ঠিকমতো ছেঁকে বার করতে পারে না। ফলে সমস্যা বাড়তে পারে।

পেট ফাঁপা : অনেকের ডাবের জল খেলে পেট ফেঁপে যাওয়ার অনুভূতি হয়। যদি আগে থেকেই গ্যাসে পেট ফুলে থাকে, তবে ডাবের জল খাওয়ার পর অস্বস্তি বাড়তে পারে।

রাতের বেলা বা ঘুমানোর ঠিক আগে: রাতে ঘুমানোর আগে ডাবের জল খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে এবং বারবার প্রস্রাবের চাপে ঘুমেরও ক্ষতি হতে পারে।

ইরিটেবল বাওয়েল সিনড্রোম: যাদের আইবিএস আছে, তাদের অনেকের ক্ষেত্রে ডাবের জলে থাকা প্রাকৃতিক শর্করা হজম হতে সমস্যা করে এবং পেটে ব্যথার সৃষ্টি করে।

রক্তচাপের সমস্যায়: যদি রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে বা উচ্চ রক্তচাপের বিশেষ কোনো ওষুধ খান, তবে ডাবের জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কখন কী ভাবে খাবেন?

সাধারণভাবে সকালে খালি পেটে ডাবের জল খাওয়া সবচেয়ে উপকারী, তবে যদি অ্যাসিডিটির ধাত থাকে, তবে কিছু খাওয়ার পর পান করা ভালো। টাটকা জল পান করুন। ডাব কাটার পর দীর্ঘক্ষণ রেখে দিলে এর পুষ্টিগুণ নষ্ট হয় এবং ব্যাক্টেরিয়া জন্মাতে পারে, যা হজমে সমস্যা করে।

Advertisement
আরও পড়ুন