Vastu remedies

শৌচালয়ের ভুল অবস্থানে বাড়িতে ঘটবে আগুন-জলের সংঘাত, সমস্যা সমাধানে শনিবার পালন করুন এই সহজ টোটকা

বাস্তুমতে, বাড়ির নির্দিষ্ট এই কোণটি সমৃদ্ধির প্রতীক। যদি বাড়ির এই দিকে শৌচালয় থেকে থাকে, তবে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এর প্রতিকার জানাচ্ছেন অভিজ্ঞ জ্যোতিষী।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১১:০০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়ি তৈরির সময় শৌচাগারের অবস্থানকে অনেকেই খুব একটা গুরুত্ব দেন না। নিকাশি ব্যবস্থা ইত্যাদির দিকে লক্ষ রাখেন ঠিকই, তবে বাথরুম বাড়ির কোন কোণে তৈরি হল সে বিষয়টি খেয়াল করার প্রয়োজন মনে করেন না। আর এখানেই হয়ে যায় মস্ত বড় ভুল। দক্ষিণ-পূর্ব দিকটি হল অগ্নিকোণ। বাস্তুবিদেরা বলছেন, অজান্তে যদি বাড়ির এই দিকে শৌচালয় তৈরি হয়ে গিয়ে থাকে, তবে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় এমন হয় যে, তৈরি বাড়ি বা ফ্ল্যাট কিনলেন, সে ক্ষেত্রেও একই সমস্যা থাকতে পারে।

Advertisement
  • সমস্যার কারণ কী?

বাস্তুশাস্ত্রের মূল ভিত্তি হল পঞ্চভূত (ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম)। অগ্নিকোণ হল তেজ বা আগুনের স্থান। আর শৌচাগার হল জল এবং বর্জ্য নিষ্কাশনের স্থান। এর ফলে জল ও অগ্নির সংঘাতের ফলে বাড়িতে আগুনের শক্তির ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানাচ্ছে বাস্তুশাস্ত্র।

  • কী ধরনের সমস্যা হতে পারে?

প্রচলিত বিশ্বাস মতে, অগ্নিকোণে বাথরুম থাকলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া, সমৃদ্ধির প্রতীক অগ্নিকোণে বাথরুম থাকায়, অর্থাৎ বর্জ্য নিষ্কাশনের জায়গা হওয়ায় অশুভ শক্তির প্রভাবে অকারণ খরচ বাড়তে পারে।

  • প্রতিকার:

এই সঙ্কট থেকে মুক্তির উপায় জানাচ্ছেন অভিজ্ঞ জ্যোতিষশাস্ত্রবিদ। শনিবার সামান্য রক্তচন্দন এবং সিঁদুর নিয়ে এক টুকরো লাল কাপড়ে মুড়ে রাখুন। বাড়ির নিত্যপুজো করার পর সেটিকে বাথরুমের দরজায় ঝুলিয়ে দিন। কিছু দিনের মধ্যেই শুভ পরিবর্তন টের পাবেন। কোনও কারণে শনিবার এটি না করতে পারলে, মঙ্গলবারেও করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন