ছবি: এআই সহায়তায় তৈরি।
শাস্ত্রে বিভিন্ন ধাতু পরার উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে নানা কথা বলা রয়েছে। শাস্ত্রমতে, ভিন্ন ধাতু ধারণের গুণ পৃথক। সেগুলি কী রূপে ধারণ করছেন সেটি সম্বন্ধেও নানা কথা বলা রয়েছে শাস্ত্রে। জ্যোতিষমতে, হাতে বালা পরার গুণাগুণ অনেক। ছেলে-মেয়ে নির্বিশেষে বালা পরা যায়। তবে কোন ধাতুর তৈরি বালা পরা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। এ সম্বন্ধে জেনে নিন।
কোন ধাতুর তৈরি বালা পরলে কী ফলপ্রাপ্তি হয়?
লোহার বালা: লোহার তৈরি বালা পরলে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি মেলে বলে মনে করা হয়। শনিদেবের সঙ্গে লোহার সম্পর্ক রয়েছে।
তামার বালা: আত্মবিশ্বাস উন্নত করতে তামার তৈরি বালা পরা যেতে পারে। এটিকে বজরংবলীর প্রতীক মনে করা হয়।
রুপোর বালা: রুপোর তৈরি বালা পরলে মানসিক চাপ দূর হয় বলে মনে করা হয়। এরই সঙ্গে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান উন্নত হয়।
সোনার বালা: বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি করতে সোনার তৈরি বালা পরা যেতে পারে। সোনার সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।