Vastu Tips For Swings

বারান্দায় দোলনা ঝুলিয়েছেন, না জেনেই বাস্তুদোষ ডেকে পরিবারে সুখ-শান্তি নষ্ট করছেন না তো?

গাছ এবং আসবাবপত্র রাখার পাশাপাশি দোলনা ঝুলিয়ে বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করতে চান অনেকেই। কিন্তু ভুল দিকে দোলনা ঝুলিয়ে ফেললে তা পরিবারে চরম অশান্তি ডেকে আনতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১২:১৬

ছবি: এআই সহায়তায় প্রণীত।

অন্দরমহলের পাশাপাশি বাড়ির বারান্দাও বাস্তুনিয়ম মেনে সাজানো আবশ্যক। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বারান্দায় দোলনা রাখার ক্ষেত্রে তার দিক এবং অবস্থানের গুরুত্ব অনেক। সঠিক দিকে দোলনা রাখলে তা পরিবারে ইতিবাচক শক্তি ও প্রশান্তি বয়ে আনে। বাস্তুনিয়ম না মেনে ভুল দিকে দোলনা ঝুলিয়ে দিলে তা ব্যক্তিজীবনে অশান্তির ঝড় বয়ে নিয়ে আসে। বাস্তু মেনে বারান্দায় দোলনা রাখার নিয়মগুলি জেনে নিন—

Advertisement
  • বারান্দার উত্তর বা পূর্ব দিকে দোলনা রাখলে তা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয়। এই দিকগুলি থেকে ইতিবাচক শক্তি প্রবাহ হয়।
  • উত্তর বা পূর্ব দিকে দোলনা রাখার জায়গা পাওয়া না গেলে বারান্দার উত্তর-পশ্চিম দিকেও দোলনা ঝোলাতে পারেন।
  • দোলনায় বসার সময় আপনার মুখ কোন দিকে থাকবে, সেটিও গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন, দোলনায় বসার পর আপনার মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে। সেই ভাবে দোলনাটি স্থাপন করুন। এটি একাগ্রতা ও শান্তি বৃদ্ধিতে সহায়তা করে। দক্ষিণ দিকে মুখ করে বসা এড়িয়ে চলাই ভাল।
  • বাস্তুমতে, কাঠের দোলনা ব্যবহার করা শুভ। কাঠ প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি ঘরে ইতিবাচক স্পন্দন বজায় রাখে। ধাতব দোলনা ব্যবহার করা যেতে পারে। তবে, প্লাস্টিকের দোলনা এড়িয়ে চলাই শ্রেয়।
  • দোল খাওয়ার সময় যেন কোনও শব্দ না হয়। দোলনার শব্দ বাস্তুদোষ তৈরি করতে পারে এবং তা অশান্তির কারণ হতে পারে।
  • দোলনার অবস্থানগত দিক নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। দোলনাটি যেন দেওয়ালের সঙ্গে একদম লেগে না থাকে। দেওয়াল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দোলনা ঝোলানো উচিত।
  • বারান্দার ঠিক মাঝখানে বা চলাচলের পথে দোলনা রাখবেন না, এর ফলে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়।
  • দোলনার আশপাশে কিছু সতেজ ইন্ডোর প্ল্যান্ট রাখুন। এটি বারান্দার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক শক্তিকেও আকৃষ্ট করে।
Advertisement
আরও পড়ুন