০২ ফেব্রুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ০২ ফেব্রুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement
শ্রী জয়দেব
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩

আজকের দিন– কর্মক্ষেত্রে ইতিবাচকতা থাকবে এবং আর্থিক দিকেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। লোভ সামলে চলতে হবে। বাড়ির বয়স্কদের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কারও কোনও কথায় কান দেবেন না, নিজের মনের কথা শুনুন। দিনের শেষে কোনও সুখবর পেতে পারেন। ওষুধ নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের দিনটা অনুকূল থাকবে। প্রেমের সম্পর্কের গভীরতা বুঝতে না পারায় সঙ্গীর সঙ্গে অশান্তি।

এই বছর– এই বছর লেনদেন নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন এবং তাতে লাভ দেখতে পাবেন। বাড়ির কথায় অবহেলা করবেন না। কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। একটু অর্থাভাব দেখা দিতে পারে। বিপদের ঝুঁকি রয়েছে। বুদ্ধির ভুলে খারাপ কিছু ঘটতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে।

চরিত্র– এঁরা খুবই একগুঁয়ে প্রকৃতির হন, নিজে যা ভাল মনে করেন তাই করেন। যে কোনও কাজ সকলের আগে এগিয়ে গিয়ে করতে পছন্দ করেন। ব্যবসায় এঁদের মন থাকে এবং ব্যবসায় উন্নতি করতে পারেন। দেশের বাইরে থাকতে এঁরা বেশি পছন্দ করেন। দৃঢ়তা ও স্পষ্টবাদিতার জন্য প্রায়ই অন্যের সঙ্গে মতান্তর ঘটে। প্রথম জীবনে নানা বাধাবিঘ্ন, মানসিক অস্থিরতা থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Wealth prediction for  horoscope সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল থাকবে।

Family prediction for  horoscope পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।

Relationship prediction for  horoscope সম্পর্ক

৩/৫

সম্পর্কের উন্নতির জন্য একটু কষ্ট করতে হবে।

Career prediction for  horoscope পেশা

২/৫

জীবিকার জন্য বাইরের কোনও লোকের সাহায্য নিতে হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement