০৭ মে ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৭ মে ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement
শ্রী জয়দেব
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:৫৭

আজকের দিন– খুব শান্তিপূর্ণ ভাবে কাটতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। সন্ধ্যায় যে সকল কাজ সেরে নেওয়ার পরিকল্পনা ছিল, তা সকালের দিকেই সেরে ফেলুন। ব্যবসায় বেশ ভাল লাভ দেখা যাচ্ছে। বুদ্ধির জোরে বহু দূর এগোতে পারবেন। স্ত্রীর সঙ্গে বেশি তর্কে যাবেন না। গাড়ি নিয়ে বাইরে না যাওয়াই ভাল হবে।

এই বছর– বছরের শুরুতে কোনও পরিবর্তন দেখতে না পেলেও, মধ্য ভাগের পর থেকে একটা ভাল পরিবর্তন লক্ষ করতে পারবেন। শরীর নিয়ে মাঝেমধ্যে ছোটখাটো সমস্যা হতে পারে। আর্থিক উন্নতি এবং সঞ্চয় ভাল হবে বলে মনে করা হচ্ছে। পারিবারিক মতানৈক্য থাকলেও, অশান্তি থাকবে না। কর্মে মনোযোগ দিতে হবে। খরচের হাত কমাতে হবে।

চরিত্র– এঁরা বেশ মিশুকে হন। মানুষের উপস্থিতি এঁদের বেশ পছন্দের হয়। কর্মে বিশেষ মনোযোগ থাকে। অন্যের সাফল্যে আনন্দ উপভোগ করেন। চেহারা খুব একটা ভারী হয় না। স্বাধীন ভাবে ব্যবসা করতে এঁরা বেশি ভালবাসেন। পরিবারের জন্য খুবই শুভাকাঙ্ক্ষী হন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Wealth prediction for  horoscope সম্পদ

৩/৫

যে কোনও সম্পত্তি সকলকে নিয়ে উপভোগ করতে চান।

Family prediction for  horoscope পরিবার

২/৫

পারিবারিক দিক মধ্যম হয়।

Relationship prediction for  horoscope সম্পর্ক

৩/৫

পরিবারের সুখের মধ্যেই নিজের সুখ দেখতে পান।

Career prediction for  horoscope পেশা

৪/৫

এঁরা জীবিকা নিয়ে যথেষ্ট সচেতন হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement