আজকের দিন– কোনও বন্ধুর সুবাদে ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক ক্ষতির যোগ রয়েছে। ধর্মসংক্রান্ত ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন। বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে।
এই বছর– মনে কোনও কারণে ভয় কাজ করতে পারে। ভাল কাজে যোগদান করতে পারবেন। বিবিধ আশার উদয় হবে। ব্যবসায় ভাল ফল পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও কল্যাণকর কাজ দ্বারা সম্পন্ন হতে পারে। প্রেমের ব্যাপারে একটু বাধা আসতে পারে। পেটের সমস্যা হতে পারে। শরীরে জটিল রোগ বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। সহকর্মীর সঙ্গে বিবাদের আশঙ্কা।
চরিত্র- জাতকের স্বাস্থ্য ভাল থাকে। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয় হন। চাকরির চেয়ে ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলদায়ক। জাতক সৎকর্মপরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। এঁদের বিচার-বিশ্লেষণ করার শক্তি প্রবল।