২১ মার্চ ২০২৬

আজ জন্মদিন হলে ( ২১ মার্চ ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement
শ্রী জয়দেব
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:১৪

আজকের দিন– কোনও গোপন কথা কাউকে বললে বিপদ ঘটতে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। খুব সাবধানে চলাফেরা করতে হবে, আঘাত লাগার আশঙ্কা। স্বামী/স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। খরচ বাড়তে পারে।

এই বছর- আয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা থাকলেও তা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। অর্থের অভাব থাকলেও, বছরের শেষে মিটে যাবে। বুদ্ধির ভুলে খারাপ কিছু ঘটতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে।

চরিত্র– এঁরা একটু চেষ্টা করলেই অনেক কিছু করতে পারেন, অল্পেই হাঁপিয়ে ওঠেন না। পরিশ্রমে ভয় পান না। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। খেতে ভালবাসেন, আবার খাওয়াতেও ভালবাসেন। বেশি কথা বলতে পছন্দ করেন না। পরিবারের সকলের প্রিয় হয়ে উঠতে পারেন না। আর্থিক স্থিতি মাঝামাঝি হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Wealth prediction for  horoscope সম্পদ

৩/৫

অর্থভাগ্য মধ্যম, সুযোগ কাজে লাগান।

Family prediction for  horoscope পরিবার

৩/৫

পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না।

Relationship prediction for  horoscope সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে একটু চাপ থাকতে পারে।

Career prediction for  horoscope পেশা

৪/৫

জীবিকার ক্ষেত্র শুভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement