Football World Cup 2026 Prediction

রোনাল্ডো না মেসি, চলতি বিশ্বকাপে কে কাকে টেক্কা দেবেন? জার্সির নম্বর বিচারে কী বলছে সংখ্যাতত্ত্ব?

বর্তমানে ফুটবলের মহোৎসব ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবল চলছে। ভারত অংশগ্রহণ না করলেও ফুটবলপ্রেমের কারণে গোটা বিশ্ব-সহ ভারতীয়দেরও এই প্রতিযোগিতার উপর নজর রয়েছে। ফুটবলপ্রেমীরা বিশ্বকাপে কোনও না কোনও দলকে সমর্থন করেই থাকেন এবং তাদের সফলতার শিখরে দেখতে চান।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৬:৫১

—প্রতীকী ছবি।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৬ রবি গ্রহের প্রভাবের বছর। গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তিবিশেষের উপর প্রভাব দান করে, তেমনই রাষ্ট্র এবং পৃথিবীর প্রাকৃতিক ঘটনা, অর্থনৈতিক বিষয়, রাজনীতি ইত্যাদি প্রত্যেক বিষয়ের উপর কোনও না কোনও প্রভাব ফেলে।

Advertisement

যে হেতু রবি গ্রহের বছর, সুতরাং রবি গ্রহ যাঁদের শুভ বা উচ্চস্থ তাঁরা নিশ্চিত ভাবে রবি গ্রহ সংক্রান্ত কোনও না কোনও শুভ ফল পাবেন। এ ছাড়া বিশেষ সুফল প্রাপ্তি হবে সংখ্যাতত্ত্বের হিসাবেও। যেমন- নাম, জন্মতারিখ ইত্যাদির হিসাবেও রবির সংখ্যা বিশেষ সুফল পাবে।

বর্তমানে ফুটবলের মহোৎসব ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবল চলছে। ভারত অংশগ্রহণ না করলেও ফুটবলপ্রেমের কারণে গোটা বিশ্ব-সহ ভারতীয়দেরও এই প্রতিযোগিতার উপর নজর রয়েছে। ফুটবলপ্রেমীরা বিশ্বকাপে কোনও না কোনও দলকে সমর্থন করেই থাকেন এবং তাদের সফলতার শিখরে দেখতে চান। অধিকাংশ বাঙালি ফুটবলপ্রেমী কোনও বিশেষ ফুটবল তারকাকে মানসিক ভাবে নায়কের স্থানে বসিয়ে তাঁর এবং তাঁর দলের সফলতা কামনা করেন। এ ক্ষেত্রে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়োনেল মেসি এবং পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামই সবার প্রথমে মাথায় আসে।

মেসি এবং রোনাল্ডো, দু’জনেরই হয়তো এটা শেষ বিশ্বকাপ। সে কারণে প্রায় সকল ফুটবলপ্রেমীর নজর তাঁদের উপরে রয়েছে। এই দুই ফুটবলারের মধ্যে যত না প্রতিদ্বন্দ্বিতা, তার চেয়েও বেশি চুলোচুলি করেন এঁদের ভক্তেরা। উভয় ফুটবলারের ভক্তই চান তাঁদের ‘প্রভু’ মাঠে অভাবনীয় কিছু একটা করে দিন। ইতিমধ্যে তাঁদের দু’জনেরই দু’টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। উভয়েই গোল করেছেন। সেই নিরিখে এগিয়ে রয়েছেন মেসি। কিন্তু আগত দিনেও কি অঙ্ক তেমনটাই থাকবে, না রোনাল্ডো মেসির চলতি বিশ্বকাপের গোলসংখ্যা ছাপিয়ে যাবেন, তা জানার আগ্রহ প্রায় সকলের মনেই রয়েছে।

কোন দল সফল হবে এই প্রতিযোগিতায় তার হিসাব বেশ জটিল। তবে এই প্রতিযোগিতায় কোন কোন ফুটবল তারকা বিশেষ সুনাম অর্জন করতে পারেন তা আগাম বলা গেলেও যেতে পারে। এ ক্ষেত্রে নাম এবং জন্মতারিখের বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন। তবে খেলোয়ারের জার্সি নম্বর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রবির নম্বর ১ অবশ্যই প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, সঙ্গে বৃহস্পতির ৩ এবং মঙ্গলের ৯ সংখ্যাও গুরুত্বপূর্ণ সফলতা পাবে।

এই সংখ্যা নির্ণয় পদ্ধতি খুবই সহজ। জার্সির নম্বর একক সংখ্যা হলে তো কোনও অসুবিধা নেই। দুই সংখ্যা হলেও সেই সংখ্যাকে একক সংখ্যায় পরিবর্তন করতে হবে। জার্সি নম্বর ১০ হলে ১ + ০= ১ রবির নম্বর, জার্সি নম্বর ১১ হলে ১ + ১= ২ চন্দ্রের নম্বর ইত্যাদি। সে ক্ষেত্রে দেখা যাচ্ছে ১০ নম্বর জার্সি পরা লিয়োনেল মেসিই হয়তো বেশি ভাল ফল করবেন। এ বার সময়ই বলতে পারবে কে কত দূর পৌঁছোন।

Advertisement
আরও পড়ুন