Vastu Affects of Cockroach

ঘর পরিচ্ছন্ন রাখলেও বেড়ে চলেছে আরশোলার উপদ্রব? অজান্তেই অশুভ শক্তি বাড়িতে বাসা বাঁধেনি তো?

ঘরদোর পরিষ্কার থাকা সত্ত্বেও আরশোলার উপদ্রব বাড়তে থাকলে তা অশুভ শক্তির ইঙ্গিত দেয়। মনে করা হয়, তা পরিবারের সদস্যদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১০:৩১

ছবি: এআই সহায়তায় তৈরি।

ঘরবাড়ির প্রতিটি কোণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সত্ত্বেও ক্রমশ বেড়ে চলেছে আরশোলার উপদ্রব? কোনও কারণ ছাড়া বাড়িতে আরশোলার উপদ্রব ক্রমাগত বাড়তে থাকলে তা কেবল অস্বাস্থ্যকর পরিবেশের লক্ষণ বলেই বিবেচিত হয় না। বাস্তুমতে তা পরিবারের সদস্যদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে আরশোলার দাপট বেড়ে গেলে যে অশুভ ইঙ্গিতগুলি বহন করে তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement
  • বাস্তুমতে, আরশোলাকে রাহু এবং কেতুর মতো গ্রহের বাহকের পাশাপাশি নেতিবাচক শক্তির রূপ বলে মনে করা হয়। ঘরে আরশোলা ঘুরে বেড়ালে রাহুর দশা বা নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায়, যা পরিবারের সদস্যদের অশান্তি, অকারণ উদ্বেগ এবং বিভ্রান্তি বাড়িয়ে দিতে পারে।
  • আরশোলার উপদ্রব ঘরের পজ়িটিভ এনার্জিকে শুষে নেয়। এর ফলে ঘরের পরিবেশে এক ধরনের অলসতা এবং পরিবারের সদস্যদের মেজাজে খিটখিটে ভাব দেখা যায়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অযথা তর্ক-বিতর্ক, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে।
  • রান্নাঘর বা বাথরুমে আরশোলা বেশি থাকলে তা বাস্তুর অগ্নি এবং জল কোণের ভারসাম্য নষ্ট করে। রান্নাঘরে বা ভাঁড়ার ঘরে আরশোলার উপদ্রব বাড়লে তা লক্ষ্মীর অসন্তোষের কারণও হতে পারে। এর ফলে ঘরে উপার্জনের চেয়ে খরচ বেড়ে যাওয়া, সঞ্চয় কমে যাওয়া এবং হঠাৎ বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে।
  • বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির কোনও অংশ যদি শক্তিগত ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, তা হলে বাড়িতে আরশোলার উপদ্রব বাড়তে পারে।
  • ঘন ঘন কাজের পরিকল্পনা পরিবর্তন করা অথবা প্রতিটি কাজ ও সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা বোধ করা এর নেতিবাচক লক্ষণ।
  • আরশোলার আকস্মিক উপদ্রব পরিবারের কোনও গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘ দিন ধরে অমীমাংসিত থাকার ইঙ্গিত বহন করে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই নেতিবাচক প্রভাব দূর করতে কয়েকটি সহজ প্রতিকার রয়েছে—

  • রাতে ঘুমোনোর আগে রান্নাঘর ভাল করে পরিষ্কার করুন। কোনও এঁটো বাসন ফেলে রাখবেন না এবং কোনও খাবার খোলা অবস্থায় রাখবেন না।
  • ঘরের প্রতিটি কোণে কর্পূরের গুঁড়ো বা লবঙ্গ রেখে দিন। এর তীব্র গন্ধ আরশোলা তাড়াতে সাহায্য করে এবং বাস্তুর নেতিবাচক শক্তি দূর করে।
  • ঘর মোছার জলে সামান্য রক সল্ট মিশিয়ে ঘর মুছলে রাহুর নেতিবাচক প্রভাব কমে বলে মনে করা হয়।
  • বাড়ির কোনও কোণ যেন অতিরিক্ত স্যাঁতসেঁতে বা অন্ধকার না থাকে সে দিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে সেখানে প্রদীপ বা ধূপ জ্বালাতে পারেন।
Advertisement
আরও পড়ুন