Astro Tips

শনিদেব মানেই খারাপ নন, কৃপাদৃষ্টিতে ভোল বদলায় জীবনের! কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন গ্রহরাজ প্রসন্ন হয়েছেন?

খারাপ কাজ করলে শনির কর্মফল থেকে রেহাই পাওয়া যাবে না। কিন্তু শনিদেব যখন ভাল ফল দেন, তখন বিশ্বসংসারের সমস্ত সুখ আমাদের করবন্দি হয়। জীবনে কোনও কিছুর অভাব থাকে না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১২:২০
shanidev

—প্রতীকী ছবি।

শনিদেবকে নিয়ে প্রায় সকলের মনে নানা ভয় ঘুরে বেড়ায়। তাঁর নাম শুনলেই আঁতকে ওঠেন কমবেশি সকলে। শনিদেবের বিষনজর অবশ্যই ভয়ঙ্কর। এ বিষয়ে কোনও দ্বিমত পোষণ করার জায়গা নেই। কিন্তু তিনি যে কেবল খারাপ ফলই দেন এ ধারণ সম্পূর্ণ ভ্রান্ত। শনিদেব কর্মকারক। যে মানুষ যেমন কাজ করেন, তিনি তাঁকে তেমনই ফল দেন। খারাপ কাজ করলে শনির কর্মফল থেকে রেহাই পাওয়া যাবে না। কিন্তু শনিদেব যখন ভাল ফল দেন, তখন বিশ্বসংসারের সমস্ত সুখ আমাদের মুঠোবন্দি হয়। জীবনে কোনও কিছুর অভাব থাকে না। কোনও ব্যক্তির কোষ্ঠীতে শনি উচ্চস্থ রয়েছে কি না সেটি বোঝার কিছু লক্ষণ রয়েছে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

কোষ্ঠীতে শনি শুভ স্থানে থাকার লক্ষণগুলি কী?

  • জন্মপত্রিকায় শনি শুভ স্থানে থাকলে জীবনে কখনও টাকার অভাব হয় না। শনি কৃপা লাভ করলে দৈন্যদশা কাটিয়ে উঠতে বিশেষ সময় লাগে না। রাজার চালে জীবন কাটানো যায়।
  • জীবনে যা সমস্যাই আসুক না কেন, তার সমাধানও সহজেই খুঁজে পাওয়া যায়। বিশেষ কষ্ট করতে হয় না।
  • শনির কৃপা সঙ্গে থাকলে কোনও বড় দুর্ঘটনার মুখে পড়লেও বিশেষ ক্ষতি হয় না। রক্ষা করেন শনিদেব।
  • কর্মক্ষেত্রে কোনও বাধার সম্মুখীন হতে হয় না। বরং উন্নতির সিঁড়ি বেয়ে সহজেই উপরে ওঠা যায়। মনোমতো চাকরি পেতেও সমস্যা হয় না। উচ্চশিক্ষা লাভেও সাহায্য করেন শনিদেব।
  • সমাজে নামডাক বৃদ্ধি পায়। সামাজিক স্তরে উল্লেখযোগ্যতা লাভে সাহায্য করেন শনিদেব।

Advertisement
আরও পড়ুন