ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
আজকাল সব বাড়িতেই চেয়ার ব্যবহার করা হয়। ঘরসজ্জার ক্ষেত্রেও চেয়ারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনেক বাড়িতেই দেখা যায় যে সব ঘরেই একটা-দুটো করে চেয়ার রয়েছে। বাড়ির মানুষদের এবং অতিথিদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা রাখা হয়। এ ছাড়া খাবার টেবিলের পাশে চেয়ার থাকা খুবই সাধারণ বিষয়। তবে শাস্ত্র জানাচ্ছে চেয়ার ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। অন্যথায় ঘটে অমঙ্গল। সে সকল সমস্যা হয়তো আপনাকে শান্তিতে বাঁচতে পর্যন্ত দেবে না। জ্যোতিষশাস্ত্রে চেয়ার সংক্রান্ত বেশ কিছু নির্দেশের কথা বলা রয়েছে। সে সকল বিষয় আমাদের মাথায় রেখে চলা উচিত।
১) চেয়ার সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। রাত ঘুমোতে যাওয়ার আগে চেয়ারে একটা কভার পরান বা কুশন রেখে দিন। রাতে ঘরের মধ্যে খালি চেয়ার কখনওই রাখতে নেই। এতে বাড়ি অশুভ শক্তিতে ভরে যায়। হয়তো এক দিনে কিছু বোঝা যাবে না, তবে ধীরে ধীরে বোঝা যাবে।
২) খাওয়ার পর অনেকেই চেয়ারটা টেবিলের ভিতর ঢুকিয়ে রাখেন না। যে ভাবে বসে খাচ্ছিলেন, সে ভাবেই রেখে দেন। এটা করা একেবারেই উচিত নয়। এর ফলেও বাড়িতে নেগেটিভ শক্তি ছড়িয়ে পড়ে, যার জন্য বাড়ির সদস্যদের রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই খাবার খাওয়া হয়ে গেলে চেয়ার টেবিলের ভিতরে ঢুকিয়ে রাখুন।
৩) খালি চেয়ারে অনেকেই অগোছালো ভাবে জামাকাপড় রেখে দেন। এই কাজ করা উচিত নয়। বিশেষ করে, শোয়ার ঘরে এমনটা মোটেই করবেন না। ঘুমোতে যাওয়ার আগে চেয়ার থেকে সকল জামাকাপড় সরিয়ে, তাতে কুশন রেখে ঘুমোতে যান।
৪) ভাঙা চেয়ার যদি বাড়িতে থাকে তা হলে তা দ্রুত বাড়ি থেকে সরিয়ে ফেলুন।