Puja Astrology

ধূপ এবং ধুনো কি একসঙ্গে জ্বালানো যায়? দিনের কোন সময় কোনটি জ্বালানো শুভ? শাস্ত্রমত জেনে নিন

অনেকেই ভাবেন ধূপ আর ধুনো কি একসঙ্গে জ্বালানো যায়? তেমনটা না হলে একটা জ্বালানোর ক্ষেত্রে কোনটা জ্বালানো বেশি শুভ। এ সমস্ত নানা প্রশ্ন বহু মানুষের মনে ঘুরে বেড়ায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১০:৫০

ছবি: এআই সহায়তায় তৈরি।

হিন্দু ধর্মে নিত্যপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোনও হিন্দু বাড়িতেই প্রতি দিন দেবতাদের পুজো করার চল রয়েছে। জাঁকজমকের সঙ্গে না হোক, সামান্য ফুল, মিছরি দিয়ে হলেও হিন্দু বাড়িতে ভগবানের পুজো করা হয়। শাস্ত্র তেমনটাই নিদান দেয়। এ ছাড়া সন্ধ্যাবেলা ধূপ-ধুনো জ্বালানোরও চল রয়েছে। তবে অনেকেই ভাবেন ধূপ আর ধুনো কি একসঙ্গে জ্বালানো যায়? তেমনটা না হলে একটা জ্বালানোর ক্ষেত্রে কোনটা জ্বালানো বেশি শুভ। এ সমস্ত নানা প্রশ্ন বহু মানুষের মনে ঘুরে বেড়ায়। আজ সে সবের উত্তর জেনে নিন।

Advertisement

ধূপ এবং ধুনো কি একসঙ্গে জ্বালানো যায়?

শাস্ত্রমতে, ধূপকাঠি এবং ধুনো একসঙ্গে জ্বালানোয় কোনও সমস্যা নেই। এগুলি একসঙ্গে জ্বালানো যেতেই পারে। সেটা না চাইলে সকালে পুজোর সময় ধূপকাঠি জ্বালানো যেতে পারে আর সন্ধ্যাবেলা সারা বাড়িতে ধুনো দিতে পারেন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন।

ধূপ না ধুনো, কোনটা জ্বালানো বেশি শুভ?

ধূপকাঠি এবং ধুনো, উভয়ের সঙ্গেই অশুভ শক্তির কোনও সম্পর্ক নেই। কোনওটি জ্বালালেই খারাপ কিছু হয় না। যাঁর যেটা মন চায়, সে সেটা জ্বালাতেই পারেন। তবে অনেকে বিশ্বাস করেন যে বাঁশ বা কাঠি পোড়ানো উচিত নয়। তেমনটা মেনে থাকলে ধূপকাঠির থেকে ধুনো জ্বালানোই বেশি শ্রেয়। এতে বিশ্বাসেও আঘাত লাগে না এবং মনোমতো কাজও করা যায়।

Advertisement
আরও পড়ুন