Marriage Predictions

‘বিয়ের ফুল’ ফুটছে কবে, প্রেম না সম্বন্ধ করে গাঁটছড়া বাঁধবেন, সবই বলা থাকে হাতের নির্দিষ্ট কিছু রেখায়!

হস্তরেখাশাস্ত্র অনুযায়ী, তালুর রেখা এবং বিভিন্ন পর্বত জাতকের স্বভাব, ভবিষ্যৎ এবং বিশেষ করে বৈবাহিক জীবন সম্পর্কে অনেক গোপন তথ্য প্রকাশ করতে সক্ষম। হস্তরেখাবিদ্যা থেকে বৈবাহিক যোগ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:৩১

—প্রতীকী ছবি।

নিজের পছন্দ করা মনের মানুষ না পরিবারের পছন্দের পাত্র বা পাত্রী। জাতক বা জাতিকার বিয়ে নিয়ে আগ্রহ জাগলে এই প্রশ্নটিই সকলের আগে মনের মধ্যে উঁকি মারতে শুরু করে। হাতে থাকা বিভিন্ন ছোট-বড় রেখা যেমন সম্পদ, বয়স, প্রতিপত্তি, কেরিয়ার এবং সম্পর্ক প্রতিফলিত করে তেমনই কেমন ভাবে বিয়ে হবে তারও আভাস দিতে পারে। হস্তরেখাবিদ্যা থেকে বৈবাহিক যোগ সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব।

Advertisement

হস্তরেখাশাস্ত্র অনুযায়ী, তালুর রেখা এবং বিভিন্ন পর্বত জাতকের স্বভাব, ভবিষ্যৎ এবং বিশেষ করে বৈবাহিক জীবন সম্পর্কে অনেক গোপন তথ্য প্রকাশ করতে সক্ষম। বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হস্তরেখাশাস্ত্র অনুযায়ী প্রেম না কি দেখাশোনা করে বিয়ে হবে, তা বোঝার জন্য হাতের নির্দিষ্ট কিছু চিহ্ন ও রেখার মিলন পর্যবেক্ষণ করা হয়।

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও একটি রেখা নয় বরং কয়েকটি লক্ষণের সমন্বয় এই পূর্বাভাস দিতে সাহায্য করে। জাতক বা জাতিকার প্রেমঘটিত বিয়ে হবে না পরিবারের তত্ত্বাবধানে সেটি আয়োজিত হবে সেটি নির্ধারণ করা হয় কনিষ্ঠ আঙুলের ঠিক নীচে থাকা ‘বিবাহরেখা’ দেখে। কনিষ্ঠ আঙুলের নীচের দিকে আড়াআড়ি ভাবে থাকে এই রেখাটি।

এই রেখাটি যদি হৃদয়রেখার খুব কাছে থাকে, তবে অল্প বয়সে বিয়ের সম্ভাবনা থাকে। সাধারণত প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের সম্ভাবনা বেশি থাকে। আর যদি এটি কনিষ্ঠার দিকে বেশি ঝুঁকে থাকে, তবে বিয়ে কিছুটা দেরিতে হতে পারে। বিবাহরেখাটি যদি হৃদয়রেখা থেকে বেশ দূরে, অর্থাৎ কনিষ্ঠা আঙুলের গোড়ার কাছাকাছি থাকে, তবে পরিবারিক পছন্দে বা কিছুটা পরিণত বয়সে বিয়ের সম্ভাবনা থাকে।

তর্জনীর নীচের অংশটি হল বৃহস্পতি পর্বত। হস্তরেখায় এটি সবচেয়ে শুভ লক্ষণ। যদি কারও বৃহস্পতি পর্বতে একটি স্পষ্ট কাটা চিহ্ন থাকে, তবে তা দৃঢ় ভাবে প্রেমের বিয়ের ইঙ্গিত দেয়। এমন ব্যক্তিরা সাধারণত নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসাবে পান এবং সুখী হন।

যদি কোনও রেখা জীবনরেখা থেকে বেরিয়ে এসে বৃহস্পতি পর্বতের দিকে যায় এবং সেখানে বিবাহরেখাটি খুব স্পষ্ট থাকে, তবে তা পরিবারের অমতে বা নিজের ইচ্ছায় বিয়ের জোরালো সঙ্কেত দেয়।

কনিষ্ঠার নীচে প্রধান বিবাহরেখার আশপাশে থাকা ছোট ছোট সমান্তরাল রেখা থাকলে তা একাধিক প্রেমের সম্পর্কের লক্ষণ বলে গণ্য করা হয়।

Advertisement
আরও পড়ুন