Tips to Please Shanidev

সাড়েসাতি থেকে ঢাইয়া, প্রতি শনিবার অশ্বত্থগাছের চার টোটকা পালনে দূর হবে সকল কষ্ট! মিলবে গ্রহরাজের কৃপা

শাস্ত্রে শনিদেবকে তুষ্ট করার নানা টোটকার কথা বলা রয়েছে। সে সব প্রায় সকলেরই জানা। কিন্তু অনেকেই জানেন না যে অশ্বত্থগাছের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১০:০১
peepal tree

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শনিবার শনিদেবের বার। বিশেষ এই দিনে গ্রহরাজের পুজোয় মেলে তাঁর আশীর্বাদ। জীবন থেকে দূর হয় শঙ্কার মেঘ। শনিদেব রাগী ঠাকুর হিসাবেও পরিচিত। কারণ তাঁর রোষের কোপ হয় মারাত্মক। শনির দৃষ্টিতে তাই সকলেরই আতঙ্ক রয়েছে। কিন্তু তিনি কর্ম অনুযায়ী ফল দেন। ভাল কর্ম করার পরও যদি খারাপ ফল মেলে তা হলে বুঝতে হবে গ্রহরাজ আপনার পরীক্ষা নিচ্ছেন। শাস্ত্রে শনিদেবকে তুষ্ট করার নানা টোটকার কথা বলা রয়েছে। সে সব প্রায় সকলেরই জানা। কিন্তু অনেকেই জানেন না যে অশ্বত্থগাছের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। শনিবার যদি সেই গাছে বিশেষ কিছু উপায় পালন করা যায় তা হলে শনিদেবের কৃপা লাভ সম্ভব। কী কী করতে হবে, জেনে নিন।

Advertisement

শনিদেবের কৃপা পেতে শনিবার অশ্বত্থগাছের কী টোটকা পালন করবেন?

  • শনিবার যে কোনও সময় অশ্বত্থগাছকে দু’হাতে স্পর্শ করুন এবং গাছের শিকড়ে জল ঢালুন। এর ফলে জীবনের সকল ঝামেলা থেকে মুক্তি মিলবে।
  • শনিবার সকালে অশ্বত্থগাছে গুড় মিশ্রিত জল অর্পণ করুন এবং ধূপ জ্বালিয়ে সাত বার সেটিকে প্রদক্ষিণ করুন। এর ফলে শনিদেবের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে। ঢাইয়ার ক্ষতিকারক প্রভাবও কমবে।
  • অশ্বত্থগাছের গোড়ায় শনিবার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর ফলে কাজের পথে আসা সমস্ত বাধা কেটে যাবে। সাড়েসাতির রূঢ় প্রভাব থেকে রেহাই পাবেন।
  • জন্মছকে শনির দোষ থাকলে প্রতি শনিবার অশ্বত্থগাছের পুজো করুন। এর ফলে শনিদেব প্রসন্ন হবেন। এই কাজটি অবশ্যই সূর্যাস্তের পরবর্তী সময় করতে হবে।
Advertisement
আরও পড়ুন