Tips to Attract Wealth

জুনে সাত রাশির হাতে হঠাৎ টাকা আসার সম্ভাবনা! মে-র শেষ সপ্তাহের নির্দিষ্ট দিনে এক টোটকা পালনে ঘটবে চমক

শাস্ত্র জানাচ্ছে, সাত রাশির জুন মাস অর্থের দিক দিয়ে বেশ ভাল কাটতে পারে। তবে সেটির জন্য মানা প্রয়োজন বিশেষ এক টোটকা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৪:০৫
money

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দেখতে দেখতে ২০২৬-এর মে মাসও শেষ হতে চলল। বাকি আর কমবেশি এক সপ্তাহ। তার পরই শুরু হবে ষষ্ঠ মাস জুন। নতুন মাস শুরু আগে সকলেই ভাবেন যে পরের মাসে আয়ভাগ্য কেমন থাকবে। হাতে বাড়তি টাকা আসবে, না কি পরবর্তী মাসও অর্থাভাবেই কাটবে। এ সকল নানাবিধ প্রশ্নের উত্তর দিতে পারে কেবল জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র জানাচ্ছে, সাত রাশির জুন মাস অর্থের দিক দিয়ে বেশ ভাল কাটতে পারে। তবে সেটির জন্য মানা প্রয়োজন বিশেষ এক টোটকা। মে মাসের শেষ সপ্তাহে একটা সহজ টোটকা মানলে অর্থভাগ্য চমক দিতে পারে। কোন কোন রাশির ব্যক্তিরা তালিকায় রয়েছে এবং তাঁদের কী মেনে চলতে হবে, জেনে নিন।

Advertisement

জুন মাস কাদের অর্থের দিক দিয়ে ভাল কাটতে পারে?

বৃষ, কর্কট, কন্যা, তুলা, ধনু, মকর এবং কুম্ভ জাতক-জাতিকাদের জুন মাস অর্থের দিক দিয়ে খুব ভাল কাটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে জন্মছকে থাকা গ্রহের অবস্থান অনুযায়ী ফলের পরিবর্তন ঘটলেও ঘটতে পারে।

টোটকা:

একটা লাল রঙের কাপড়ের টুকরো নিন। সেটির মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং একটা এক টাকার কয়েন রেখে পুঁটলি বানান। তার পর সেটি ঠাকুরের আসনে রেখে দিন। মে মাসের শেষ শুক্রবার এই উপায়টি করতে হবে। এর ফলে অর্থভাগ্যে পরিবর্তন দেখার সঙ্গে সঙ্গে মনোস্কামনা পূরণের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। জুন আপনাদের জন্য শ্রেষ্ঠ মাস হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন