March 2026 Horoscope

সমস্ত কাজে বাধার আশঙ্কা, পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া যাবে না! মার্চ মাস কষ্ট করে কাটবে তিন রাশির

মার্চ মাসটি বহু মানুষের জন্যই জটিল হতে পারে বলা যায়। শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির ব্যক্তিদের এই মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৭:৩২
sad

—প্রতীকী ছবি।

২০২৬ দু’মাস পেরিয়ে তিন নম্বর মাস মার্চে পা রেখে দিয়েছে। প্রতিটি মাস ঘিরেই নানা মানুষের মনে বিভিন্ন চিন্তাভাবনা, পরিকল্পনা চলতে থাকে। মার্চও তার ব্যতিক্রম নয়। ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই গ্রহ-নক্ষত্রের অবস্থান বেশ জটিল বলা যায়। বর্তমানে চাঁদ ব্যতীত প্রায় সব গ্রহই রাহু-কেতুর আবদ্ধে। রাহু এবং কেতুর অন্য গ্রহের মতো শারীরিক অস্তিত্ব না থাকলেও জ্যোতির্বিদ্যা অনুযায়ী রাহু-কেতুর অবস্থানে, অর্থাৎ নির্দিষ্ট গাণিতিক বিন্দুতে বা বিন্দুর কাছাকাছি আসলেই যে কোনও গ্রহ নিজের পূর্ণ ফল দিতে ব্যর্থ হয়। সেই কারণে মার্চ মাসটি বহু মানুষের জন্যই জটিল হতে পারে বলা যায়। শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির ব্যক্তিদের এই মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তারা কারা, জেনে নিন।

Advertisement

কোন রাশির ব্যক্তিদের মার্চে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে?

মেষ: মার্চ মেষ জাতক-জাতিকাদের নানা ভাবে পরীক্ষা নেবে। প্রচুর পরিশ্রম করেও এই রাশির জাতক-জাতিকারা সময়ের কাজ সময়ে শেষ করে উঠতে পারবেন না। যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। নিজের খেয়াল অনুযায়ী চললে হবে না। এতে সমস্যা আরও বৃদ্ধি পাবে। মেষ জাতক-জাতিকাদের সব কাজ বুদ্ধি খাটিয়ে করতে হবে। তা হলে পরিস্থিতির উন্নতি ঘটলেও ঘটতে পারে।

কর্কট: কর্কট জাতক-জাতিকারা মার্চ মাসে নানা ছোটখাটো সমস্যায় জর্জরিত থাকবেন। সব ঝামেলা একসঙ্গে ঘটায় আপনারা খেই হারিয়ে ফেলবেন। কখন কোনটা করা উচিত হবে বুঝে উঠতে পারবেন না। কিন্তু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। না হলে ছোট সমস্যাই বড় আকার ধারণ করে জীবন আরও কঠিন করে তুলবে। মাথা গরম করা এড়িয়ে চলুন ও ধৈর্য ধরতে শিখুন।

সিংহ: মার্চ মাসটি সিংহ জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ক্লান্তিকর হবে। প্রচুর পরিশ্রম করার পরও উপযুক্ত ফল পাবেন না। এর ফলে মনের মধ্যে নানা প্রকার চিন্তা ঘুরতে থাকবে। সব কাজে বাধার সম্মুখীন হতে হবে। মনোমতো ফল কিছুতেই পেয়ে উঠবেন না বলে মনে করা হচ্ছে। তবে আশাহত হয়ে পড়লে চলবে না। ধৈর্য ধরে পরিশ্রম করে চললে ফল নিশ্চয়ই মিলবে।

Advertisement
আরও পড়ুন