Birthmark Astrology

শরীরে চার অংশে থাকা জন্মদাগ হদিস দেয় গতজন্মের! অতীত জীবনে আপনি কেমন ছিলেন জন্মচিহ্ন মিলিয়ে জেনে নিন

বহু মানুষই যেমন গতজন্মে বিশ্বাস রাখেন, তেমনই অনেকেই গতজন্মে বিশ্বাস রাখেন না। তবে শাস্ত্র জানাচ্ছে, গতজন্ম বলে একটা জিনিস হয় এবং আমাদের শরীরে থাকা জন্মদাগ সে সম্বন্ধে একটা ধারণা দিতে পারে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮
birthmark

—প্রতীকী ছবি।

অনেক মানুষের শরীরের জন্মদাগ থাকতে দেখা যায়। নানা প্রশাসনিক ক্ষেত্রে নিজের পরিচয়ের প্রমাণ দিতে জন্মদাগের সাহায্য লাগে। জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব রয়েছে। এক জন মানুষের শরীরে থাকা জন্মদাগ বিচার করে তাঁর ভবিষ্যৎ, ব্যক্তিত্ব প্রভৃতি সম্বন্ধে একটা ধারণা দেওয়া সম্ভব। তবে আরও একটি বিশেষ জিনিসের খোঁজ দিতে সক্ষম জন্মদাগ। বহু মানুষই যেমন গতজন্মে বিশ্বাস রাখেন, তেমন অনেকেই গতজন্মে বিশ্বাস রাখেন না। তবে শাস্ত্র জানাচ্ছে, গতজন্ম বলে একটা জিনিস হয় এবং আমাদের শরীরে থাকা জন্মদাগ সে সম্বন্ধে একটা ধারণা দিতে পারে। যাঁরা অতীত জীবনে বিশ্বাস রাখেন, তাঁদের সে সম্বন্ধে নানা জিনিস জানার আগ্রহও থাকে। কোনও মানুষ তাঁর অতীত জীবনে কী করেছেন বা সেটি কেমন ছিল তার একটা ধারণা মানুষের শরীরের বিভিন্ন অংশে থাকা জন্মদাগ থেকে পাওয়া সম্ভব।

Advertisement

কোন স্থানে থাকা জন্মদাগ অতীত জীবন সম্বন্ধে কী বলে?

মুখ: শাস্ত্র জানাচ্ছে, যাঁদের মুখে জন্মদাগ থাকে তাঁরা গতজন্মে মানসিক দিক দিয়ে নানা কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তবে কর্মক্ষেত্রে এঁরা প্রচুর সফলতা পেয়েছিলেন। কাজের জায়গায় ও সমাজে এঁদের প্রচুর নামডাক ছিল। পেশাজীবনে সুখী হলেও, এ সকল মানুষের ব্যক্তিগত জীবন খুব একটা আমোদের ছিল না বলে মনে করা হয়। তার অন্যতম কারণ ছিল এঁদের রাগ। রাগের কারণে এঁদের ব্যক্তিগত সম্পর্কগুলিতে ছেদ এসেছিল। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

পা: পায়ে জন্মদাগ থাকা মানে আগের জন্মে সে সকল জাতক-জাতিকা ভ্রমণপিপাসু ছিলেন। বর্তমান জীবনেও এঁদের মধ্যে ভ্রমণের প্রতি প্রেম থাকতে দেখা যায়। গতজন্মে এঁরা কোনও পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকে প্রভূত সফলতা অর্জন করেছিলেন বলে মনে করা হয়। বেশির ভাগ সময়টা এঁরা ঘুরে, নিজের জন্মস্থান থেকে দূরে থেকেই কাটাতেন বলে মনে করা হয়।

হাত: হাতে থাকা জন্মদাগ গতজন্মে আপনার করা কঠোর পরিশ্রমের সাক্ষ্য বহন করে বলে মনে করা হয়। এ সকল ব্যক্তি পূর্বজন্মে অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তবে সে ভাবে সফলতা পাননি।

কাঁধ: কাঁধে জন্মদাগ থাকার অর্থ আগের জন্মে আপনার উপর প্রচুর দায়িত্ব ছিল। সে সকল দায়িত্ব আপনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালনও করে এসেছেন। সামাজিক ও পারিবারিক, উভয় ক্ষেত্রেই আপনাকে অনেক কিছু সামলাতে হত বলে মনে করা হয়। যাঁদের কাঁধে জন্মদাগ থাকে, তাঁদের চোখ বুজে বিশ্বাস করা যায়। এঁরা কখনও কারও বিশ্বাসভঙ্গ করেন না।

Advertisement
আরও পড়ুন