Woman Eloped

জামাইকে নিয়ে পালিয়ে যাওয়া আলিগড়ের সেই মহিলা আবার পালালেন, এ বার নিজের জামাইবাবুর সঙ্গে! হুলস্থুল উত্তরপ্রদেশে

প্রসঙ্গত, গত বছরের ১৬ এপ্রিল অনিতার কন্যার বিয়ে স্থির হয়। বিয়ের তোড়জোড়ও চলছিল। বিয়ের ঠিক ১২ দিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান অনিতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক বছর আগে জামাইয়ের সঙ্গে পালিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের মহিলা অনিতা দেবী। তাঁর কন্যার বিয়ের ঠিক আগেই জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন অনিতা। পরে পুলিশ তাঁদের দু’জনকে খুঁজে এনে পরিবারের সামনে হাজির করে। কিন্তু অনিতা দেবী জানিয়ে দেন, তিনি জামাইয়ের সঙ্গেই সংসার করবেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ১০ মাস জামাইয়ের সঙ্গে সংসার করেন অনিতা। তাঁরা বিহারে থাকছিলেন। কিন্তু এ বার সেই মহিলাই তাঁর জামাইবাবুর সঙ্গে পালিয়ে গেলেন। শুধু তা-ই নয়, দু’লক্ষ টাকা নগদও হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, গত বছরের ১৬ এপ্রিল অনিতার কন্যার বিয়ে স্থির হয়। বিয়ের তোড়জোড়ও চলছিল। বিয়ের ঠিক ১২ দিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান অনিতা। পুলিশে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। পরে খোঁজ নিয়ে অনিতার স্বামী জানতে পারেন, তাঁর জামাইও নিখোঁজ। ঘর থেকে গায়েব হয়ে গিয়েছিল কন্যার বিয়ের জন্য রাখা পাঁচ লক্ষ টাকার গয়নাও।

তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়, অনিতাদের বাড়িতে মাঝেমধ্যেই আসতেন জামাই রাহুল। সেখান থেকেই শাশুড়ির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। তার পর নিয়মিত ফোনে কথা হত তাঁদের। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তার পরই বিয়ের ঠিক আগেই রাহুল-অনিতা পালিয়ে যান। সেই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছিল আলিগড়ে।

Advertisement
আরও পড়ুন