Telangana Murder

পুত্রসন্তান হচ্ছে না কেন? অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই কন্যাকে জলে ডুবিয়ে খুন যুবকের, পরে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়নি তিন জনের। বরং তিন জনকে ডুবিয়ে খুন করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৬:২৬
মৃত মহিলা ফারহাত। ছবি: সংগৃহীত।

মৃত মহিলা ফারহাত। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানায় এক মহিলা এবং তাঁর দুই কন্যার দেহ উদ্ধার হয়েছিল একটি সুইমিং পুল থেকে। বুধবার তেলঙ্গানার ওয়ারাঙ্গলের সেই ঘটনায় নয়া তথ্য উঠে এল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়নি তিন জনের। বরং তিন জনকে ডুবিয়ে খুন করা হয়েছে। তার পর সেই ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছেন অভিযুক্ত।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আজ়হারউদ্দিন। তাঁর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুই কন্যাকে খুনের অভিযোগ উঠেছে। ওয়ারঙ্গল-খাম্মান জাতীয় সড়কের ধারে একটি বাড়ি রয়েছে আজ়হারউদ্দিনের। কোনও অতিথি এলে ওই বাড়িতেই থাকার ব্যবস্থা করা হয়। বাড়িতে একটি সুইমিং পুল রয়েছে। বুধবার রাতে দুই কন্যাকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন আজ়হারের স্ত্রী ফারহাত। সেখানে আজ়হারও ছিলেন। পরিবারের বাকি সদস্যেরাও ছিলেন। কন্যাদের নিয়ে সুইমিং পুলের ধারে ঘোরাফোরা করছিলেন ফারহাত।

কয়েক মিনিট পরে ফারহাত এবং তাঁর দুই কন্যার দেহ উদ্ধার হয়। জলে ডুবে মৃত্যুর মামলা রুজু করা হয়। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় আজ়হারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তিনি তখন দাবি করেন, পা পিছলে দুই কন্যাকে নিয়ে পড়ে গিয়েছিলেন ফারহাত। কিন্তু দেহ যখন ময়নাতদন্তে পাঠানো হয়, তার রিপোর্টে খুনের বিষয়টি স্পষ্ট হয় বলে জানিয়েছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, আজ়হারউদ্দিন পুত্রসন্তান চাইছিলেন। কিন্তু না হওয়ায় একটা টানাপড়েন শুরু হয়েছিল স্বামী-স্ত্রীর মধ্যে। ফারহাতকে গর্ভপাত করানোর জন্য জোরাজুরি করা হয় বলেও অভিযোগ। কিন্তু ফারহাত রাজি না হওয়ায় দুই কন্যা-সহ ফারহাতকে সুইমিং পুলে ডুবিয়ে খুন করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন