HPCL Rajasthan Refinery Limited- petrochemical complex

শোধনাগার ঘিরে শুরু তরজা

যুদ্ধ শুরুর আগে যেখানে ২০-২৫টি দেশ থেকে জ্বালানি কেনা হত, সেখানেই তার পরে সেই সংখ্যা ৪০টিতে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৭:৪৮
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট দক্ষ হাত সামলেছে ভারত। শনিবার রাজস্থানের বালোত্রা জেলার পচপদ্রায় এইচপিসিএল রাজস্থান রিফাইনারি এবং পেট্রো-রসায়ন কমপ্লেক্সের উদ্বোধন করে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে তেল কেনা বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের উপরে কম চাপ দিয়ে সমস্যার মোকাবিলা করতে পেরেছে ভারত। যুদ্ধ শুরুর আগে যেখানে ২০-২৫টি দেশ থেকে জ্বালানি কেনা হত, সেখানেই তার পরে সেই সংখ্যা ৪০টিতে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজাও। মোদী এর কাজ থমকে থাকার জন্য এ দিন কংগ্রেসের দিকে আঙুল তুলেছিলেন। কংগ্রেসের পাল্টা দাবি, প্রকল্পের অধিকাংশ কাজই তাদের জমানায় শেষ হয়েছিল।

আরও পড়ুন