Fraud

অ্যাকাউন্ট থেকে অজান্তেই লেনদেন হয়েছে কোটি কোটি টাকা! পুলিশের দ্বারস্থ অটোচালকের কন্যা

নিধি কল্যাণের এক কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পড়ছেন। তাঁর অভিযোগ, বেআইনি ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। নেপথ্যে উত্তরাখণ্ডের কোনও গোষ্ঠী রয়েছে বলে সন্দেহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩

— প্রতীকী চিত্র।

তাঁর নামে খোলা হয়েছিল অ্যাকাউন্ট। তার পরে সেই অ্যাকাউন্ট থেকে ২.৬ কোটি টাকা বেআইনি ভাবে লেনদেন হয়েছে। সবটাই তাঁর অজান্তে। ঠাণের এক থানায় গিয়ে এমনই অভিযোগ করলেন নিধি তিওয়ারি নামে এক তরুণী। তাঁর বাবা পেশায় অটোচালক।

Advertisement

নিধি কল্যাণের এক কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পড়ছেন। তাঁর অভিযোগ, বেআইনি ভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। নেপথ্যে রয়েছে উত্তরাখণ্ডের কোনও গোষ্ঠী। নিধি থানায় অভিযোগ করে জানিয়েছেন, ওই অ্যাকউন্টটি খুলতে তাঁকে সাহায্য করেছিলেন তাঁরই এক বন্ধু। সেই বন্ধু একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন। এমনকি, নিজের পকেট থেকে টাকা দিয়ে নিধিকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়ে দেন তিনি।

নিধির অভিযোগ, তিনি ক্রমে জানতে পারেন, বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন শাখায় তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। একটি অ্যাকাউন্টে ১০ লাখ টাকারও বেশি লেনদেন হয়েছে। তাঁর নামে থাকা সব ক’টি অ্যাকাউন্ট থেকে প্রায় ২.৬ কোটি টাকার লেনদেন হয়েছে। তিনি সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। তখন সেই ব্যক্তি তাঁকে আশ্বাস দেন যে, কোনও ক্ষতি হবে না। তার কয়েক দিন পরে তিনি জানতে পারেন, তাঁর নামে থাকা বেশ কিছু অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উত্তরাখণ্ডের একটি সাইবার অপরাধের তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা ওই পদক্ষেপ করেছে। তার পরেই তিনি থানায় যান। ইনস্পেক্টর গণেশ জাওয়ারওয়ার জানান, অভিযোগের তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন