NCP

অজিতের মৃত্যুতে দুই এনসিপির এক হওয়া নিয়ে সংশয়, মুখ খুললেন শরদ ও পীযূষ

শরদ বারামতিতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, জয়ন্ত পাটিল ও অজিতের নেতৃত্বে চার মাস ধরে দুই দলের এক হওয়ার প্রক্রিয়া জারি ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি সেই সম্পর্কে ঘোষণা করার কথা ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৫
(বাঁ দিকে) শরদ পওয়ার এবং পীযূষ গয়াল (ডান দিকে)।

(বাঁ দিকে) শরদ পওয়ার এবং পীযূষ গয়াল (ডান দিকে)। — ফাইল চিত্র।

শোনা গিয়েছিল এনসিপি ও এনসিপি (শরদ) আবার এক হতে পারে। বৃহস্পতিবার এনসিপি নেতা তথা মন্ত্রী নরহরি জিরওয়ালের দাবি করেছিলেন, দুই এনসিপি এক হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। শনিবার শরদ পওয়ার জানালেন, ভাইপো অজিতের মৃত্যুর কারণে দুই দলের আবার এক হওয়ার পরিস্থিতি বাধাগ্রস্ত হতে পারে। পাল্টা কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের মত, অজিতের মৃত্যুর পরে দুই দলের এক হওয়ার আদৌ কোনও সম্ভাবনা নেই।

Advertisement

শরদ বারামতিতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, জয়ন্ত পাটিল ও অজিতের নেতৃত্বে চার মাস ধরে দুই দলের এক হওয়ার প্রক্রিয়া জারি ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি সেই সম্পর্কে ঘোষণা করার কথা ছিল। তবে অজিতের মৃত্যুর ফলে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হল। যদিও এ দিন তিনি ভাইপোর ‘শেষ ইচ্ছা’কে মর্যাদা দেওয়ার কথা বলেন। সেই সঙ্গে এও জানান, দুই দলের নেতাদের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার পরিস্থিতি তৈরি করার প্রক্রিয়া জারি আছে।

এই প্রসঙ্গে পীযূষের দাবি, ফের দুই দলের এক হওয়া নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও যোগাযোগ হয়নি। তা তা কার্যত অসম্ভব। তাঁর আরও দাবি, সুনেত্রা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন