Fire at Rajasthan refinery

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ২৪ ঘণ্টা আগেই বিপত্তি! আগুন লেগে গেল রাজস্থানের তৈল শোধানাগারে

সোমবার সকালে রাজস্থানের বালোত্রার পাঁচপাদ্রার তৈল শোধনাগারে আগুন লেগে যায়। এটি দেশের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২১:১৮
Fire breaks out at refinery in Rajasthan day before inauguration by PM Modi

কালো ধোঁয়ায় ঢেকেছে রাজস্থানের তৈল শোধনাগার। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের কথা রয়েছে মঙ্গলবার। তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানের তৈল শোধনাগারে। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকালে রাজস্থানের বালোত্রার পাঁচপাদ্রার তৈল শোধনাগারে আগুন লেগে যায়। এই শোধনাগারটি রাজস্থান সরকার এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) যৌথ ভাবে পরিচালনা করছে। এটি দেশের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। ২০১৩ সালে ২২ সেপ্টেম্বর এই শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সেই সময় রাজ্যে কংগ্রেসের সরকার ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গহলৌত।

সূত্রের খবর, প্রায় ৩৭ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই শোধনাগার নির্মাণে। কিন্তু রাজস্থানে সরকার যখন বদলে গেল ২০১৮ সালে, সেই সময় মোদী ওই প্রকল্পটি নতুন করে চালু করেন। বরাদ্দ বাড়িয়ে করা হয় ৪৩ হাজার ১২৯ কোটি টাকা। শোধনাগারটি নির্মাণ হয়ে গিয়েছে। সেটি মঙ্গলবার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, ক্রুড ডিস্টিলেশন ইউনিটে (সিডিইউ) আগুন লেগেছে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আগুনের উৎস ক্রুড ডিস্টিলেশন ইউনিট। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত হয়ে যাবে কি, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন