ULFA-I

ভোটের আগে অসমে পুলিশের শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা আলফার! আহত চার

৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার গভীর রাতে তিনসুকিয়ার জাগুন এলাকায় পুলিশ কমান্ডো শিবিরে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৭:০৩
অভিযুক্তদের খোঁজে টহল দিচ্ছে অসম পুলিশ।

অভিযুক্তদের খোঁজে টহল দিচ্ছে অসম পুলিশ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটমুখী অসমে পুলিশ শিবির লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠল। রবিবার তিনসুকিয়ার এই ঘটনায় আহত হয়েছেন চার জন পুলিশকর্মী। তাঁদের ডিব্রুগড়ের হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার নেপথ্যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা (আই) জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার গভীর রাতে তিনসুকিয়ার জাগুন এলাকায় পুলিশ কমান্ডো শিবিরে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা। অরুণাচল-অসম সীমান্তের কাছে রয়েছে এই শিবির। মনে করা হচ্ছে, গ্রেনেড বা রকেট চালিত গ্রেনেড (আরপিজি) ছোড়া হয়েছে। এই নিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কত ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, অন্তত পাঁচটি গ্রেনেড শিবির লক্ষ্য করে ছোড়া হয়েছে। তার পরেই অভিযুক্তদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

আলফার মূল অংশ সরকারের সঙ্গে শান্তিচুক্তি করলেও একটি অংশ বিচ্ছিন্ন ভাবে মাঝেমধ্যেই নাশকতা চালিয়েছে বলে অভিযোগ। ভোটের আগে আবার সেই অংশ সক্রিয় হল বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন