—প্রতিনিধিত্বমূলক চিত্র।
‘ইউজ়ারনেম’ ব্যবস্থা নিয়ে নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য আরও কিছুটা সময় পাচ্ছে মেটা। ৬ জুলাইয়ের মধ্যে তাদের এ বিষয়ে জবাবদিহি করতে বলেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সেই সময়সীমা বৃদ্ধি করে ৯ জুলাই করা হয়েছে। এ কথা জানিয়েছেন মন্ত্রকের এক আধিকারিক।
ফোন নম্বর ছাড়া শুধু নাম ব্যবহার করে (ইউজ়ারনেম) হোয়াট্সঅ্যাপে বার্তা পাঠানোর যে ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছিল মেটা, তা নিয়েই তাদের ব্যাখ্যা দিতে বলেছিল কেন্দ্র। তাদের থেকে এই নিয়ে ব্যাখ্যা চেয়ে নোটিসও পাঠানো হয়েছিল। সেই সঙ্গে জানানো হয়েছে, আলোচনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত ‘ইউজ়ারনেম’ ব্যবস্থা ভারতে চালু করা যাবে না। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ইতিমধ্যেই প্রস্তাবিত ‘ইউজ়ারনেম’ নিয়ে আইনি কাঠামো ও আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করেছে কেন্দ্র। মেটা-প্রস্তাবিত নতুন ফিচারটি কোনও সঙ্কট ডেকে আনবে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই সেটি ভারতে ব্যবহারে ছাড়পত্র দেওয়া হবে।
সেই সঙ্গে জানানো হয়, আলোচনাপর্ব শেষ না হওয়া পর্যন্ত ‘ইউজ়ারনেম’ ব্যবস্থা ভারতে চালু করা যাবে না। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যায়, ইতিমধ্যেই প্রস্তাবিত ‘ইউজ়ারনেম’ নিয়ে আইনি কাঠামো ও আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করেছে কেন্দ্র। মেটা-প্রস্তাবিত নতুন ফিচারটি কোনও সঙ্কট ডেকে আনবে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই সেটি ভারতে ব্যবহারে ছাড়পত্র দেওয়া হবে।