Gyanesh Kumar

ভোট চুরি বন্ধ করো! জ্ঞানেশকে অপসারণের দাবিতে লোকসভায় বিক্ষোভ বিরোধী সাংসদদের, ২৫ মিনিট মুলতুবি রইল অধিবেশন

বিরোধীদের বিক্ষোভের সময় স্পিকারের আসনে ছিলেন বিজেপি সাংসদ সন্ধ্যা রায়। তিনি বিরোধীদের শান্ত থাকার অনুরোধ করেন। তার পরেও অবশ্য স্লোগান চলতে থাকে। হট্টগোল চলতে থাকলে দুপুর ১২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১২:৩২

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লোকসভায় স্লোগান বিরোধীদের। হইহট্টগোলের জেরে ২৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার লোকসভায় ‘জ়িরো আওয়ারে’ ওঠা প্রশ্নের জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। অতিরিক্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করেন। দাবি করেন যে, কৃষকদের সুরক্ষায় চালু হওয়া প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করছে না তৃণমূল সরকার।

প্রথমে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তৃণমূল সাংসদেরা। শিবরাজের মন্তব্যের পরেই অন্য বিরোধী দলগুলির সাংসদেরা লোকসভার ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। ‘ভোটচুরি বন্ধ করো’, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ করো’র মতো স্লোগান ওঠে।

আরও পড়ুন