IAF Jet Crashed in Madhya Pradesh

মহড়ার সময় মধ্যপ্রদেশের গ্রামে ক্ষেতের উপর ভেঙে পড়ল বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান!

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই জোরালো একটা আওয়াজে বেরিয়ে এসে দেখেন ক্ষেতের মধ্যে বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫
ক্ষেতের উপর ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান। ছবি: সংগৃহীত।

ক্ষেতের উপর ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান। ছবি: সংগৃহীত।

মহড়ার সময় মধ্যপ্রদেশের শিবপুরীতে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান। জানা গিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে সেটি দুই আসনের মিরাজ ২০০০। সুনারি চৌকি এলাকার কাছে একটি ক্ষেতের উপর গোত্তা খেয়ে আছড়ে পড়ে আগুন ধরে যায় বিমানটিতে। তবে পাইলট সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

কী ভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে বায়ুসেনা সূত্রে খবর। ভারতীয় বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, গ্বালিয়রে মহড়া দিচ্ছিল মিরাজ ২০০০ যুদ্ধ বিমানটি। শিবপুরীর কাছে সেটি ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই জোরালো একটা আওয়াজে বেরিয়ে এসে দেখেন ক্ষেতের মধ্যে বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বিমান যেখানে ভেঙে পড়ে তার থেকে কিছুটা দূরে পাইলটকে উদ্ধার করা হয়।

Advertisement
আরও পড়ুন