Bharat Innovates 2026

উদ্ভাবন ভারতের ডিএনএ-তে: মোদী

মোদীর বক্তব্য, উদ্ভাবন ভারতের ডিএনএ-তে মিশে রয়েছে। হাজার হাজার বছর ধরে ভারত তার জ্ঞান ও উদ্ভাবনী শক্তি দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৯:৪৮
‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী।

‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ভারত এখন কেবল অন্য দেশের প্রযুক্তির উপভোক্তানয়, বরং সেগুলির উদ্ভাবক ও অংশীদার। ফ্রান্সের নিস শহরে আয়োজিত ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে এমন মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষের সূচনা হয়েছিল। আর আজ ফ্রান্সের সঙ্গে অংশীদার হিসেবে ‘ভারত ইনোভেটস’-এর সূচনা হল। এর জন্য অনুষ্ঠানে উপস্থিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকেও ধন্যবাদজানান মোদী।

‘ভারত ইনোভেটস’ প্ল্যাটফর্মটি ভারতীয় মেধা ও ইউরোপীয় পুঁজির মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এটি এমন একটি মঞ্চ যেখানে ভারতের তরুণ উদ্ভাবকেরা ইউরোপীয় দক্ষতার সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।মোদীর কথায়, ভারত আজ এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকরে গ্রামীণ জীবনযাত্রার রূপান্তরে কাজ করছেন, আবার কেউস্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। তরুণ উদ্ভাবকেরা স্মার্ট সিটি, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং নতুন সব উপাদানের মাধ্যমে ভবিষ্যতের ভিত গড়ে তুলছেন। গ্রিন হাইড্রোজেন, বৈদ্যুতিক পরিবহণ ব্যবস্থা ও ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ সুনিশ্চিত করছেন অনেকেই। আবার অন্য দিকে, বেশ কিছু স্টার্ট-আপ সংস্থা রয়েছে যারা দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে আধুনিক প্রযুক্তির উদ্ভাবনকরে চলেছে।

মোদীর বক্তব্য, উদ্ভাবন ভারতের ডিএনএ-তে মিশে রয়েছে। হাজার হাজার বছর ধরে ভারত তার জ্ঞান ও উদ্ভাবনী শক্তি দিয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। সেই তালিকায় রয়েছে গণিত থেকে জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র থেকে যোগব্যায়াম।ফ্রান্সে আয়োজিত এ দিনের অনুষ্ঠানে বহু আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা ভিড় জমিয়েছিলেন। তাঁদের ভারতমুখী হওয়ার জন্য আহ্বান জানিয়ে মোদী বলেন, “এখানে আপনারা হয়তো ১০০ থেকে ১২৫টি স্টার্ট আপ দেখতে পাচ্ছেন, কিন্তু এর সংখ্যা ২ লক্ষেরও বেশি। এগুলিই এখন নতুন উদ্যমে ভারত ও বিশ্ব— উভয় অর্থনীতির বিকাশেঅবদান রাখছে।”


আরও পড়ুন