Cheating Case

জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৯৫ লক্ষ টাকা প্রতারণা! অভিযোগ ওড়িশার স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিবের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর স্ত্রী বীণা বওশিঙ্কা দাবি করেছেন, আরাধনাকে দু’দফায় টাকা দেওয়া হয়েছে। সিডিএ ফেজ়-২ থানায় আরাধনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৬:০২
অভিযুক্ত আমলা আরাধনা দাস। ছবি: সংগৃহীত।

অভিযুক্ত আমলা আরাধনা দাস। ছবি: সংগৃহীত।

জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠল ওড়িশার এক আমলার বিরুদ্ধে। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগও দায়ের হয়েছে। অভিযুক্তের নাম আরাধনা দাস। তিনি ওড়িশার স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব।

Advertisement

আরাধনার বিরুদ্ধে অভিযোগ, কমলকুমার বওশিঙ্কা নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে কটক জেলায় কটক ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)-র অন্তর্ভুক্ত এলাকায় জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার জন্য ওই ব্যক্তির কাছ থেকে তিনি ৯৫ লক্ষ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরেও জমি দেওয়া হয়নি বলে ওই ব্যক্তির দাবি। শুধু তা-ই নয়, টাকা চাইতে গেলে তাঁকে শাসানো হচ্ছে। এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর স্ত্রী বীণা বওশিঙ্কা দাবি করেছেন, আরাধনাকে দু’দফায় টাকা দেওয়া হয়েছে। সিডিএ ফেজ়-২ থানায় আরাধনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে, ৯৫ লক্ষ টাকা আমলাকে দিয়েছিলেন কমলকুমার। পুলিশ সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করছেন না আরাধনা। পুলিশ কমিশনারের দফতর থেকে স্বরাষ্ট্র দফতর এবং প্রশাসনিক দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছে অভিযুক্ত আমলার বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা যায়।

Advertisement
আরও পড়ুন