Sonia Gandhi Health

অসুস্থতার কারণে আবার দিল্লির হাসপাতালে ভর্তি কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী

মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী ‌এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০০:২৯
সনিয়া গান্ধী।

সনিয়া গান্ধী। —ফাইল চিত্র।

আবার অসুস্থ কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে সনিয়ার সঙ্গে গিয়েছিলেন, পুত্র তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী ‌এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

Advertisement

স্যর গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ঠান্ডা এবং দূষণের জন্য সনিয়ার শ্বাসকষ্টের সমস্যা সামান্য বেড়েছিল। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বর্ষীয়ান নেত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন সনিয়ার শারীরিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল। এই বিষয়ে উদ্বেগের কারণ নেই।

এর আগে, গত জানুয়ারি মাসে সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

২০২৫ সালের ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দেন কংগ্রেস সভানেত্রী সনিয়া। গত বছর ফেব্রুয়ারি মাসে এবং জুন মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় সনিয়ার অস্ত্রোপচার হয়েছিল। তার পরে ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।


Advertisement
আরও পড়ুন