Assembly Election Results 2026 LIVE

কয়েক ঘণ্টার মধ্যেই ভোট গণনা শুরু অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে! বুথফেরত সমীক্ষায় কোথায় এগিয়ে কারা

পশ্চিমবঙ্গের পাশাপাশি সোমবার ভোটগণনা তিন রাজ্য— অসম, কেরল, তামিলনাড়ু এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। সেখানে শেষ হাসি কার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০০:৪১
কেরল, অসম, পুদুচেরি, তামিলনাড়ুতে শেষ হাসি কার?

কেরল, অসম, পুদুচেরি, তামিলনাড়ুতে শেষ হাসি কার? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সারকথা
কী ফলাফল?
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:৩২ key status

অসমে পূর্বাভাস কী?

 ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, অসমে বিজেপি জোট ৮৮-১০০ এবং কংগ্রেস জোট ২৪-৩৬টি আসন পেতে পারে। ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, এনডিএ ৮৫-৯৫, ‘ইন্ডিয়া’ ২৫-৩২ এবং নির্দল ও অন্যেরা ৬-১২টিতে জিততে পারে।

জেভিসি-টাইমস নাউ বুথফেরত সমীক্ষা বলছে, এনডিএ ৮৮-১০১, ‘ইন্ডিয়া’ ২৩-৩৩ এবং অন্যদের ঝুলিতে ২-৫টি বিধানসভা আসন আসার সম্ভাবনা।

timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:২৯ key status

পুদুচেরির হাওয়া!

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ইঙ্গিত, পুদুচেরিতে এনডিএ ১৬-২০, ‘ইন্ডিয়া’ ৬-৮, টিভিকে ২-৪ এবং নির্দল ও অন্যেরা ১-৩টি জিততে পারে। অন্য দিকে, পিপলস‌্‌ পাল্‌সের পূর্বাভাস, এনডিএ ১৬-১৯, ‘ইন্ডিয়া’ ১০-১২, এবং নির্দল ও অন্যদের ১-২টিতে জয়ের সম্ভাবনা।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:২৮ key status

কেরলের সমীক্ষা কী বলছে?

ম্যাট্রিজ় এবং পিপল্‌স পাল্‌সের বুথফেরত সমীক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে। দু’টি সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, এলডিএফ ৬০-৬৫, ইউডিএফ ৭০-৭৫ এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩-৫টি আসনে জিততে পারে। অ্যক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় প্রকাশ, এলডিএফ ৪৯-৬২, ইউডিএফ ৭৮-৯০ এবং এনডিএ ০-৩টি আসনে জিততে পারে।

timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:২৩ key status

তামিলনাড়ুতে বুথফেরত সমীক্ষার ফল

এ বার ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২২-১৩২, এনডিএ ৮৭-১১০, চিত্রতারকা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে) ১০-১২টি জিততে পারে। অন্যেরা পেতে পারে ০-৬টি। 

পিপল্‌স পাল্‌সের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২৫-১৪৫, এনডিএ ৬৫-৮০, টিভিকে ১৮-২৪ এবং অন্যেরা ২-৬টিতে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের দাবি, ডিএমকে জোট ১৪৫-১৬০, এডিএমকে জোট ৫০-৬৫ এবং ১৮-২৬টি পেতে পারে।

জেভিসি-র বুথফেরত সমীক্ষা অবশ্য এগিয়ে রেখেছে এডিএমকে-বিজেপি জোটকে। তাদের ইঙ্গিত, তারা ১২৮-১৪৭টিতে জিতবে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৫-৯৫ এবং টিভিকে ৮-১৫টিতে জিততে পারে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, টিভিকে ৯৮-১২০টি আসনে জিততে পারে। ডিএমকে জোটের ঝুলিতে ৯২-১১০ এবং এডিএমকে জোটের ২২-৩২টি আসন জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:২০ key status

পুদুচেরি

কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিধানসভা আসনের সংখ্যা ৩০। সেখানে সরকার গড়তে ১৬টি আসনে জয় প্রয়োজন। ২০২১ সালের বিধানসভা ভোটে এনআর কংগ্রেস-বিজেপি জোট (এনডিএ) ১৬, ডিএমকে-কংগ্রেস জোট (‘ইন্ডিয়া’) ৮ এবং নির্দল ও অন্যেরা ৬টি আসনে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:১৮ key status

তামিলনাড়ু

তামিলনাড়ুতে মোট বিধানসভা আসন ২৩৪। টানা এক দশকের খরা কাটিয়ে ২০২১ সালের বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। কংগ্রেস, বাম এবং কয়েকটি আঞ্চলিক দলকে নিয়ে গড়া ‘ইন্ডিয়া’র তামিল সংস্করণ ‘সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ (এসপিএ) জিতেছিল ১৫৯টিতে। এডিএমকে, বিজেপি, পিএমকের জোট এনডিএ পেয়েছিল ৭৫টি আসন।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:১৭ key status

কেরল

কেরলে মোট বিধানসভা আসন ১৪০। ২০২১ সালে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিল সিপিএমের নেতৃত্বাধীন জোট এলডিএফ। দক্ষিণের ওই রাজ্যে সরকার গড়ার জাদুসংখ্যা ৭১। বামজোট ৯৯ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪১টিতে জিতেছিল। টানা দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিপিএমের পিনারাই বিজয়ন।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

timer শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৫:১৬ key status

অসম

অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬। সরকার গড়তে চাই ৬৪টি আসন। ২০২১ সালে ৭৫টিতে জিতে সরকার গড়েছিল বিজেপি-এজিপি (অসম গণ পরিষদ) জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫০ এবং অন্যেরা ১টিতে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন