News Of The Day

তৃণমূলের ভাঙনপর্ব, পরিস্থিতি কোন দিকে। ঝড়বৃষ্টি দক্ষিণে, উত্তরে ভারী বর্ষণ। বিশ্বকাপ। আর কী কী নজরে

সোমবার দিল্লিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া পূর্বনির্ধারিত ছিল। ঠিক ছিল আজ দু’জনে দিল্লি যাবেন। কিন্তু পরিকল্পনা পাল্টে শনিবার একাই দিল্লি যান অভিষেক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সোমবার দিল্লিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া পূর্বনির্ধারিত ছিল। ঠিক ছিল আজ দু’জনে দিল্লি যাবেন। কিন্তু পরিকল্পনা পাল্টে শনিবার একাই দিল্লি যান অভিষেক। তৃণমূল সূত্রের খবর, মমতার নির্দেশেই দিল্লিযাত্রা এক দিন এগিয়ে আনেন তিনি। পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও যখন ভাঙনের ইঙ্গিত মিলছে, তখন আচমকা এই সফর এগিয়ে আনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ফুটবল বিশ্বকাপের বাকি আর চার দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত ৪৮ দেশ। অনেকে প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। ইরানের ফুটবল দলকে ভিসা দিয়েছে আমেরিকা। ফলে ইরানের খেলা নিয়ে আর কোনও সংশয় নেই। এখন থেকেই শুরু হয়েছে উন্মাদনা। ব্রাজ়িল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানির মতো দলের হোটেলের বাইরে ও অনুশীলনে ভিড় জমছে। বিশ্বকাপ সংক্রান্ত সব খবরাখবর থাকছে।

Advertisement
আরও পড়ুন